নিজস্ব প্রতিনিধি , কলম্বো - নামিবিয়ার বিরুদ্ধে বড়সড় জয় পেল পাকিস্তান। বিরাট রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়ল নামিবিয়া। ১০২ রানের জয় ছিনিয়ে আপাতত কিছুটা স্বস্তিতে সালমান আলী আঘার দল। শতরান করেছেন শাহিবজাদা ফারহান। এছাড়া মূলত স্পিনের সামনে মাথানত করেছে নামিবিয়া।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা। প্রথমে ব্যাট করে ৩ উইকেটের বিনিময়ে ১৯৯ রান তোলে পাকিস্তান।ওপেনার ফারহান অসাধারণ ক্রিকেট খেলেন। পাওয়ার প্লে বলেই অযথা ঝুঁকি না নিয়ে শেষমেশ শতরানের গণ্ডি টপকেছেন। সাইম আইয়ুব তেমন ফায়দা তুলতে পারেন নি। ফারহানের সঙ্গে বেহ কিছুক্ষণ পিচে সময় কাটান পাক অধিনায়ক। ২৩ বলে ৩৮ রান করেছেন। ফারহান শেষ অবধি ১০০ রানে অপরাজিত ছিলেন। এছাড়া শাদাব খান করেছেন গুরুত্বপুর্ণ ৩৬ রান।
জবাবে ব্যাটে নেমে একেবারেই ব্যর্থ নামিবিয়া। ৯৭ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। ওপেনার স্টিনক্যাম্প ২২ বলে ২৩ এর পর আর কেউ ঘুরে দাঁড়াতে পারেননি। কেউই দলকে ভরসা জোগাতে পারেননি। স্টিনক্যাম্প ছাড়া ভুসিন ভলসচেঙ্ক দুই অঙ্কের ঘরে পৌঁছান। উসামন তারেক ৪ উইকেট , শাদাব খান ৩ উইকেট নিয়েছেন। এছাড়া মহম্মদ নওয়াজ ১ টি , সালমান মির্জা ১ টি করে উইকেট নেন।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের