নিজস্ব প্রতিনিধি , চেন্নাই - চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার ৮ পর্বে পৌঁছাতে পারেনি আফগানিস্তান। তবে শেষ ম্যাচে কানাডাকে উড়িয়ে ছাপ ফেলল রশিদ খানরা। দুরন্ত ক্রিকেট খেলল তারা। ৮২ রানে কানাডাকে হারিয়ে চলতি বিশ্বকাপের যাত্রা শেষ করল আফগানিস্তান। অল্পের জন্য শতরান হাতছাড়া করেছেন ইব্রাহিম জাদরান।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কানাডা। ব্যাটে নেমে ৪ উইকেটের বিনিময়ে ২০০ রান করে আফগানিস্তান। অনবদ্য শুরু করেন আফগান ওপেনাররা। রহমানুল্লাহ গুরবাজ করেন ৩০ রান। তবে ম্যাচ শেষ হওয়ার আগে থামতে চাননি জাদরান। গুলবাদিন নায়েব ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ। এরপর সেদিক আতাল ৪৪ রান করেন। ৯৫ রানে অপরাজিত থাকেন ইব্রাহিম জাদরান। ৭ টি চারসহ ৫ টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। লড়াই চালিয়েও করতে পারেননি শতরান। কানাডার হয়ে সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন জাসকরণ সিং।
জবাবে ব্যাটে নেমে ১১৮ রানেই থেমে যায় কানাডা। ওপেনার যুবরাজ সামরা থেকে শুরু করে কেউই রান পাননি। হর্ষ ঠাকের ৩০ ও জাফার করেন ২৮ রান। তবে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছতে এই রান ছিল অতি নগণ্য। সর্বাধিক ৪ উইকেট নিয়েছেন অভিজ্ঞ মহম্মদ নবি। এছাড়া ২ টি নিয়েছেন রশিদ খান। বাকি সকলেই পেয়েছেন ১ টি করে উইকেট। সুপার ৮ পর্বে না গেলেও এই লড়াই ছিল চোখে পড়ার মত।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের