নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কিছু ৯৭ শতরানের চেয়েও মূল্যবান। বাইরে বসে থাকা সঞ্জু স্যামসনের ব্যাটে ভর করেই আজ বিশ্বকাপের সেমিতে চলে গেল ভারত। ইডেনে নিজের দক্ষতার পরিচয় দিয়ে সমালোচকদের যোগ্য জবাব দিয়ে নির্বাচকদের সঠিক প্রমাণ করলেন কেরালার সঞ্জু। ৯৭ রানে অপরাজিত থেকে ম্যাচ সেরার পুরস্কার নিলেন তিনি। ৪ বল বাকি থাকতে ৫ উইকেটে জয় ছিনিয়ে ওয়াংখেড়েতে ইংল্যান্ডের মুখোমুখি হবে সূর্যকুমাররা।
ইডেনে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাটে নেমে শুরুটা ভাল হলেও পিছিয়ে হঠাৎ পিছিয়ে পড়েন সাই হোপ। ওপেন করতে নামা রোস্টন চেজ ভাল ব্যাটিং করেন। ২৫ বলে করেন ৪০ রান। মারেন ৫ টি চার ও ১ টি ছক্কা। সাই হোপ ৩৩ বলে ৩২ করেন।বরুণের ভেল্কির শিকার হন। সেই সময় অনেকটা পিছিয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। হেটমায়ার ১২ বলে ২৭ করেন। বড় রানের লক্ষ্যে থাকলেও সফল হতে পারেননি। রাদারফোর্ড করেন ৯ বলে ১৪।
তবে শেষে পাওয়েল ও হোল্ডারের দাপটে যথেষ্ট লড়াকু জায়গায় শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। পাওয়েল করেন ১৯ বলে ৩৪। মারেন ৩ টি ছয় ২ টি চার। হোল্ডার করেন ২১ বলে ৩৭। মারেন ৩ টি ছয় ২ টি চার।আর্শদ্বীপের ৩ নম্বর ওভার ছাড়া বোলিং ছিল দেখার মত। ১৯তম ওভারে অসাধারণ বোলিং করেন তিনি। এছাড়া নিজের শেষ ওভারে মাত্র ৬ রান দেন হার্দিক। নিয়েছেন ১ টি উইকেট। ভারতের হয়ে সর্বাধিক ২ টি উইকেট নিয়েছেন বুমরা। বাকি ১ টি করে পেয়েছেন হার্দিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী। ইডেনের পিচ পাটা হওয়ায় সেইভাবে কার্যকর হতে পারেননি বরুণ। ৪ ওভারে ৩৬ রান দিয়েছেন বুমরা। তবে তার বেশকিছু ভাল বলেও ব্যাট চালিয়ে রান পেয়েছে ক্যারিবিয়ান ব্যাটাররা। সেইদিকে ইয়র্কারের জবাব ছিল না বিপক্ষের কাছে। এছাড়া অক্ষর প্যাটেল দিয়েছেন ৩ ওভারে ৩৫ রান।
জবাবে ব্যাটে নেমে দুটি চার মেরেই সাজঘরে ফেরেন অভিষেক শর্মা। তবে অপরপ্রান্তে থাকা সঞ্জু ছিলেন তার নিজস্ব খেয়ালে। এরপর হেটমায়ারের হাতে ধরা দেন ইশান কিষান। সূর্যকুমার যাদব স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় একটি চার ও ছয় মেরে বড় শট মারতে গিয়ে রাদারফোর্ডের হাতে ক্যাচ দিয়ে বসেন। দুরন্ত ক্যাচ নেন রাদারফোর্ড। একদিকে উইকেট হারালেও সঞ্জুর মাথায় ছিল ম্যাচ ফিনিশের চিন্তা। তার খেলাতেই স্পষ্ট ছিল শেষঅবধি টিকে থাকতে হবে তাকে। কারণ , ব্যাটে যথেষ্ট ভাল লাগছিল তার।
এরপর ক্রিজে আসেন তিলক ভার্মা। যিনি নিজের কাজ করে গেছেন। সুন্দর কিছু চার মেরে ভারতের দিকে ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন তিনি। ৪ টে ছক্কা সহ ১ টি চার মারেন। তবে মিড অফের ওপর দিয়ে আরও একটি চার মারতে গিয়ে অতিরিক্ত বলের ওপর চলে আসে। শরীর ছুঁড়ে ক্যাচ ধরেন হেটমায়ার। এইসময় সঞ্জু কিছুটা স্লো হয় স্কোরবোর্ড চালাতে থাকেন। কারণ ম্যাচ অনেকটাই ছিল ভারতের দিকে। এরপর হার্দিক এসে ২ টি চার মেরে ম্যাচ আরও জয়ের দিকে নিয়ে যান। সঙ্গে খেলতে থাকেন সিঙ্গেলস।
এরপর ম্যাচে আসে আরও একটি রোমাঞ্চকর মোড়। জোরে শট মারতে গিয়ে জেসন হোল্ডারের হাতে ক্যাচ দেন তিনি। এই হোল্ডারই একটি জীবনদান দিয়েছিলেন হার্দিককে। পিচে এসেই একটি চার মারেন দুবে। পয়েন্ট অঞ্চল দিয়ে দ্বিতীয় চারটি মারেন বুদ্ধিমত্তার সঙ্গে। শেষ ওভারে বাকি ছিল ৭ জন। প্রথম বলেই টাইমিং করে ৬ মারেন সঞ্জু। সঙ্গে সঙ্গে ভারতের জয় নিশ্চিত হয়ে যায়। এরপরের বলটি মিড অনের ওপর দিয়ে চার মেরে দলকে জিতিয়ে দেন। বুঝিয়ে দিলেন তিনি ঠিক কোন মাপের খেলোয়াড়। নির্বাচকদের সঠিক প্রমাণ করে নিজের মান আরও বাড়িয়ে তুললেন সঞ্জু স্যামসন।
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা