নিজস্ব প্রতিনিধি , মুম্বই - দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচে চোট পেয়েছিলেন হর্ষিত রানা। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন। এরপরই তাকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। অবশেষে তাই সত্যি হল। তবে পরিবর্তে এলেন টি টোয়েন্টি দলে ব্রাত্য হওয়া পেসার মহম্মদ সিরাজ।শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারি ভাবে এই পরিবর্তনের কথা জানিয়েছে।
সিরাজ এখন লাল বলের ক্রিকেটে ভারতীয় দলে নিয়মিত হলেও সাদা বলের ক্রিকেটে নন। তাঁকে টি-টোয়েন্টি ক্রিকেটে এক রকম ব্রাত্যই করে রেখেছিলেন কোচ গৌতম গম্ভীর। তবে সাম্প্রতিক ছন্দের জেরে তাকে ফেরানো হয়েছে দলে। বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছেন মহম্মদ সিরাজ। টি টোয়েন্টিতে ছাপ ফেলতে পারেন কিনা সেটাই দেখার বিষয়।
সূর্যকুমার যাদব বলেছেন , "আমরা একজন বোলারকেই চাই। ন’নম্বরে নেমে ব্যাট করতে হবে, এমন ব্যাপার নেই। আমরা এক জন ভাল বোলার নিতে চাই। রান করার জন্য আট জন তো থাকছেই। সেই মতো সিরাজকে বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।"
উল্লেখ্য , বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ডান পায়ের হাঁটুতে চোট পান হর্ষিত। এক ওভারের বেশি বল করতে পারেননি। তার মধ্যেও দু’বার বল করার জন্য দৌড়তে শুরু করেও থেমে যান। পরে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন তিনি। পরীক্ষায় দেখা গিয়েছে তাঁর হাঁটুতে রক্তক্ষরণ হচ্ছে। সম্ভবত তাঁকে অস্ত্রোপচার করাতে হবে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের