নিজস্ব প্রতিনিধি , দুবাই - আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপ। মেগা টুর্নামেন্টের ছাড়পত্র পেল আরও দুই দেশ। এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে মূলপর্বের ছাড়পত্র পেল ওমান ও নেপাল। বুধবার সংযুক্ত আরব আমিরশাহি ৭৭ রানে সামোয়াকে হারাতেই বিশ্বকাপে জায়গা পাকা হয়ে গিয়েছে ওমান এবং নেপালের।
২০ দলের প্রতিযোগিতায় আর একটি জায়গা বাকি থাকল। দু’টি দেশই গত টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলেছিল। প্রতিযোগিতার সুপার সিক্স পর্বের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে এই দুই দেশ। দুই দলই ৩ ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে। সেরা তিনটি দেশ আগামী বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী দু’টি করে ম্যাচ বাকি থাকতেই তাদের জায়গা নিশ্চিত হয়ে গেল।
বিশ্বকাপের যোগ্যতা অর্জনের লড়াইয়ে তৃতীয় দেশ হিসাবে এগিয়ে রয়েছে আমিরশাহি। তারা চার ম্যাচে ৪ পয়েন্ট পেয়েছে। চতুর্থ স্থানে রয়েছে জাপান। তিন ম্যাচে ২ পয়েন্ট পেয়েছে তারা। চার ম্যাচে ২ পয়েন্ট কাতারের। তিন ম্যাচে কোনও পয়েন্ট না পাওয়া সামোয়ার জন্য বিশ্বকাপের দরজা বন্ধ।
টি টোয়েন্টি বিশ্বকাপে আয়োজক দেশ হিসাবে খেলবে ভারত ও শ্রীলঙ্কা। এছাড়া আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকা, পাকিস্তান, নিউ জিল্যান্ড, জিম্বাবোয়ে, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস, নামিবিয়া ও ইটালি যোগ্যতা অর্জন করেছে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের