নিজস্ব প্রতিনিধি , দিল্লি - লিও মেসির ভারত সফরের শেষ ঠিকানা দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম। বিকেল ৫:১০ নাগাদ প্রবেশ করার সঙ্গে সঙ্গে গমগম করে ওঠে গোটা অরুণ জেটলি স্টেডিয়াম। গোলাপি টি শার্ট পরে পুরো স্টেডিয়াম আলোকিত করে দিলেন লিও। কলকাতায় শুরুটা ভাল না হলেও শেষটা হল সাধারণ ভাবেই। প্রানভরে ফুটবল জাদুকরকে দেখলেন দিল্লিবাসী।
স্টেডিয়ামে ঢুকেই খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করলেন ফুটবল যুবরাজ। মাঠের কোনায় কোনায় গিয়ে হাত নাড়িয়ে দর্শকদের উদ্দেশ্যে বার্তা দিলেন। এরপর কচিকাঁচাদের সঙ্গে বেশ কিছুক্ষণ ফুটবল খেললেন। নিজের নামে স্বাক্ষর করে দিলেন জার্সিতে। তারপর দর্শকদের উদ্দেশ্যে বল মেরে ভালোবাসা পৌঁছে দিলেন। সকলেই তখন মেসিকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত। এরই মাঝে ভারতীয় গোলরক্ষক অদিতি চৌহান নিজের জার্সিতে মেসির স্বাক্ষর করিয়ে নিলেন। মাঠে ঢুকেই সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ছবি তুললেন আর্জেন্টাইন তারকা।
কিছুক্ষণের মধ্যেই স্টেডিয়ামে উপস্থিত হন আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ সহ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। মেসি , সুয়ারেজ , ডি পল প্রত্যেকের হাতে ভারতের আসন্ন টি টোয়েন্টি জার্সি তুলে দিলেন তিনি। তিনজনের জন্যই ছিল আলাদা জার্সি। এছাড়াও মেসিকে একটি বিশেষ ক্রিকেট ব্যাট উপহার দেন তিনি। যেখানে স্বাক্ষর ছিল একাধিক ক্রিকেট তারকার। এরপর প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা ভাবে ছবি তুললেন জয় শাহ। প্রায় ২০ মিনিট মত মাঠে থেকে নিজের গাড়িতে উঠে দিল্লি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন লিও। সেখান থেকে সোজা উড়ে যাবেন মায়ামি। ভারতে ফিরেও মেসির সঙ্গে দেখা হল না বিরাটের। ব্যক্তিগত কাজেই হয়তো দেশে ফিরেছেন তিনি।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের