নিজস্ব প্রতিনিধি , মুম্বই - থামতে নারাজ ভারত। টি টোয়েন্টি বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সূর্যকুমার যাদবরা। পরপর দুবার ট্রফি জয়ের সুযোগ রয়েছে ভারতের কাছে। যা এখনও অবধি কোনো দল করে দেখাতে পারেনি। হয়তো ভারতই এবার সেই কার্যসিদ্ধি করে দেখাবে। নেপথ্যে অভিষেক শর্মা , কামব্যাক হওয়া ইশান কিশান , সূর্যকুমার যাদবরা। বিশ্বকাপের আগে এতটাই ভাল ছন্দে রয়েছেন যে তাদের ওপর ভরসা করছেন ভারতীয় সমর্থকরা। টি টোয়েন্টি ক্রমতালিকায় উন্নতি হয়েছে এই তিন তারকার।
নিউজিল্যান্ড সিরিজে ঝোড়ো সেঞ্চুরি হাঁকিয়েছেন ইশান। সেঞ্চুরি-সহ তিনি ২১৫ রান করেছেন এই সিরিজে। প্রথম একাদশে সুযোগ পাওয়ার যোগ্য দাবিদার হয়ে উঠেছেন। কিপিংও সামলেছেন। সঞ্জু স্যামসনের পরিবর্তে তাকেই খেলানোর সুর তুলেছেন ভক্তরা। সেই জল্পনার মধ্যেই ব্যাটারদের ক্রমতালিকায় ৩২ নম্বরে উঠে এলেন ঈশান। আবার , গত কয়েকমাস ধরেই টি টোয়েন্টি ক্রমতালিকার শীর্ষে রয়েছেন অভিষেক শর্মা। ব্যাট থেকে যেন আগুন ঝরছে তার। বিশ্বকাপের আগে সেই স্থানে নিজের আধিপত্য আরও জোরালো করে নিলেন অভিষেক। বর্তমানে তাঁর সংগ্রহ ৯১৭ রেটিং পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা ফিল সল্টের থেকে ৮৩ পয়েন্ট বেশি।
বিশ্বকাপের আগে ষষ্ঠ স্থানে উঠে এলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। তার ছন্দ নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত ছিলেন গৌতম গম্ভীর সহ ভারতীয় সমর্থকরা। সকলকে ভরসা যুগিয়ে এবার বিশ্বকাপের আগেই জ্বলে উঠলেন সূর্য। গত কয়েক মাসের খারাপ ফর্মের জন্য নেমে যান ১০ নম্বরে। তবে এবার ৪ ধাপ লাফ মারলেন। উল্লেখ্য , বোলারদের ক্রমতালিকায় শীর্ষে ভারতের বরুণ চক্রবর্তী। অলরাউন্ডারদের তালিকায় তৃতীয় স্থানে হার্দিক।
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের