নিজস্ব প্রতিনিধি , ব্রিসবেন - শেষ ম্যাচেও বৃষ্টি। ব্রিসবেনে বাতিল হয়েছে ম্যাচ। প্রথম ম্যাচ বাতিল , শেষ ম্যাচেও বৃষ্টি। মাঝের তিনটি ম্যাচের ফলাফল ২-১। এগিয়ে ছিল ভারত। অর্থাৎ , সিরিজের সেই ফলাফল নিয়েই জয় পেল ভারত। প্রথম ম্যাচ থেকেই দাপুটে ব্যাটিং করেছেন অভিষেক শর্মা। ফলস্বরূপ , সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন তিনি।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। আগ্রাসী মেজাজে শুরু করেন অভিষেক গিল। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে সহজ ক্যাচ দিয়েও বেঁচে গেলেন অভিষেক। মিড অফে সহজ ক্যাচ ফেলে দেন ম্যাক্সওয়েল। ৪.৫ ওভারে ভারত যখন ৫২ রানে তখনই বৃষ্টি নামে।২৩ রানে ব্যাট করছিলেন অভিষেক। শুভমন ছিলেন ২৯ রানে। বিশ্বকাপের আগে ভারতের বাকি আর ১০টি ম্যাচ। দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি করে ম্যাচ খেলবে তারা।
শুধু বৃষ্টি নয় বাজ পরছিল ব্রিসবেনে। ক্রিকেটারদের সাজঘরে পাঠিয়ে দেওয়া হয়। দর্শকদেরও খোলা আকাশের নীচ থেকে সরিয়ে দেওয়া হয়। বৃষ্টির দাপট কমলেও শেষমেষ খেলা শুরু হয়নি। ফের শুরু হয় বৃষ্টি। ভারতীয় সময় অনুসারে বিকেল ৪:২৬ নাগাদ ম্যাচ বাতিলের ঘোষণা করা হয়। মাঠের জায়গায় জায়গায় জল জমে যায়। ফলে খেলার মতো উপযুক্ত করে তোলা সম্ভব হয়নি মাঠ।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের