নিজস্ব প্রতিনিধি , লখনউ - ডিসেম্বরের মাঝামাঝি সময় লখনউ , দিল্লিতে কুয়াশার দাপট থাকবে এটাই স্বাভাবিক। লখনউয়ে ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচের টস শুরু হয়নি নির্ধারিত সময়। একাধিকবার সময় বদলালেও অবশেষে ভেস্তেই গেল ম্যাচ। কুয়াশার দাপটে শুরু করা গেল না খেলা।
ষষ্ঠ বার পরিদর্শনের পর ম্যাচ বাতিল করলেন আম্পায়ারেরা। শীতকালে উত্তর ভারতে কুয়াশা-ধোঁয়াশা নতুন নয়। মাঝ ডিসেম্বরে লখনউয়ে ম্যাচের সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড। পয়েন্ট ভাগ হয়ে যাওয়ায় এখন পঞ্চম ম্যাচের ওপর সিরিজের ফলাফল নির্ভর করবে।
কুয়াশা ও শিশিরের জন্য ভিজে যাওয়ায় পিচ বাঁচাতে কার্পেট ব্যবহার করা হয়। প্রথমে ৬:৫০ নাগাদ মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। এরপর সাড়ে সাতটা নাগাদ ফের দ্বিতীয়বার সিদ্ধান্তের কথা জানানো হয়।রাত ৮টার পরিদর্শনেও দৃশ্যমানতা নিয়ে সন্তুষ্ট ছিলেন না আম্পায়ারেরা। এরপর আরও একাধিকবার দেখার পর বাতিল করা হয়েছে ম্যাচ।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের