নিজস্ব প্রতিনিধি , ক্যানবেরা - টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ। জবাবে ব্যাট করতে নেমে দুবার সাজঘর আর মাঠের দিকে দৌড় দিলেন ভারতীয় ব্যাটাররা। একবার হালকা বৃষ্টি হওয়ায় খেলা শুরু করার গেলেও পরে ভারী বৃষ্টিপাতের জন্য পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়। বাকি চার ম্যাচের ওপরেই নির্ভর করছে সিরিজের ফলাফল।
ব্যাটে নেমে শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিমায় খেলতে থাকেন অভিষেক শর্মা। সেই মাশুলও গুনলেন খুব তাড়াতাড়ি। ১৯ রানে সাজঘরে ফেরেন। ভারতের ইনিংসের ৫ ওভারের পর বৃষ্টি শুরু হয়। ফলে খেলা আপাতত বন্ধ হয়। ক্রিকেটারেরা ডাগ আউটে ফিরে যান। এরপর বৃষ্টি থামলে ১৮ ওভারের খেলা নিশ্চিত হয়। ৩ টে নাগাদ ফের খেলা শুরু হয়। ৬ ওভার শেষে ৫৩ রান তোলে ভারত। পিচে ছিলেন সূর্যকুমার যাদব , শুভমন গিল।
জেভিয়ার বার্টলেটের বল সামনের দিকে খেলার চেষ্টা করেন সূর্য। কিন্তু ব্যাটে-বলে ঠিকমতো হয়নি। মিড অন থেকে দৌড়ে যান জশ ফিলিপ। ঝাঁপিয়েও বল ধরতে পারেননি তিনি। হাতছাড়া করেন ফিলিপ। ৫০ রানের জুটি গড়েন শুভমন সূর্য। ৯.৪ ওভারের মাথায় ফের বৃষ্টি শুরু হয়। তখন ভারতের রান ৯৭। শুভমন ৩৭ , সূর্য ৩৯-এ ব্যাট করছিলেন।
এরপর নির্দেশ ছিল বিকাল ৪:৫০ মিনিটের মধ্যে খেলা শুরু করতে হবে। নইলে ম্যাচ ভেস্তে যাবে। যদি ৫ ওভারের খেলা হয় তা হলে ডাকওয়ার্থ-লুইস নিয়মে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য থাকত ৭১ রান। তবে বৃষ্টির মাত্রা এতটাই ছিল যে আর ম্যাচ শুরু করা যায়নি। অবশেষে ভেস্তে গেল ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টি টোয়েন্টি ম্যাচে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের