নিজস্ব প্রতিনিধি , পঞ্জাব - প্রথম ম্যাচে ধূলিসাৎ হওয়ার পর পঞ্জাবের মাঠে ফিরে এল আফ্রিকা। টসে জিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ২১৪ রান তোলে প্রোটিয়া শিবির। জবাবে লড়াই করতে ব্যার্থ ভারত। তিলক ভার্মা একা লড়লেও বাকি ব্যাটারদের সঙ্গ পাননি। ১৯.১ ওভারে ১৬২ রানে অলআউট হয়ে যায় ভারত। ৫১ রানে জয় পায় অতিথি শিবির। সিরিজের ফলাফল ১-১।
প্রথমে ব্যাট করতে নেমে কুইন্টন ভি কক এদিন দারুণ স্টার্ট দেন। শুরু থেকেই ছন্দে ছিলেন। যদিও শেষমেষ ৯০ রানে সাজঘরে ফেরেন। হেন্দ্রিকস ছন্দে ফিরতে শুরু করলেও তাকে তুলে নেন বরুণ চক্রবর্তী। মার্করাম ২৬ বলে ২৯ করেন। ব্রেভিস আজকে ব্যর্থ। একটি চার একটি ছক্কা হাঁকান।
এরপর ডোনোবেন ফেরেরা , ডেভিড মিলার শেষ চাল দিয়ে যান। ১৬ বলে ৩০ রান করেন ফারেরা। ৩ টি ছক্কা হাঁকান। অন্যদিকে ১২ বলে ২০ করেন মারকুটে ডেভিড মিলার। ভারতের হয়ে সর্বাধিক ২ টি উইকেট বরুণ চক্রবর্তীর।
জবাবে ব্যাটে নেমে ফের ব্যর্থ ভারতের ব্যাটিং অর্ডার।কাঁধে চোট লাগার পর ছন্দে ফিরতে পারেননি গিল। অন্যদিকে ২ টি ছক্কা মেরেই সাজঘরে ফিরেছেন অভিষেক শর্মা। অধিনায়ক সূর্যকুমার ফের ব্যর্থ। খারাপ ছন্দে বহাল তিনি। অক্ষর প্যাটেল ২১ করলেও কোনো কাজে আসেনি।
তিলক ভার্মা লড়াই চালালেও উল্টোদিক থেকে হার্দিক পান্ডিয়া যোগ্য সঙ্গ দিতে ব্যার্থ। ৫ টি ছয় সহ ২ টি চারের সঙ্গে ৩৪ বলে ৬২ করেন তিলক। হার্দিক করেন ২১।জিতেশ ১৭ বলে ২৭ করলেও ততক্ষণে ভারতের হার নিশ্চিত হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বাধিক ৪ উইকেট নেন বার্টম্যান।এছাড়া ২ টি করে উইকেট নেন মার্কো জানসেন , লুঙ্গি এনগিডি , সিপামলা।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের