নিজস্ব প্রতিনিধি , হোবার্ট - তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। প্রথম দুই ম্যাচেই প্রথম ব্যাট করেন অভিষেক শর্মারা। তবে এদিন বোলিং করে অস্ট্রেলিয়াকে ১৮৬ রানে আটকে দেয় ভারত। অস্ট্রেলিয়ার মাঠে ১৮৭ রান তাড়া করতে গিয়ে সমস্যার মুখে পড়েনি ভারত। দলগত প্রয়াসে জয় পেয়েছেন সূর্যকুমাররা। ৯ বল বাকি থাকতেই ৫ উইকেট জয় পেয়েছে ভারত। সিরিজের ফলাফল এখন ১-১।
ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি অস্ট্রেলিয়ার। মিচেল মার্শ , ট্রাভিস হেড দুজনেই জলদি সাজঘরে ফেরেন। জস ইংলিশ ১ রানেই আর্শদ্বীপ সিংয়ের শিকার হন। এরপর মারকুটে ব্যাটিং করেন টিম ডেভিড। ৩৮ বলে ৭৪ রানে সাজঘরে ফেরেন তিনি। ৮ টি চার সহ ৫ টি ছক্কা মারেন। এরপর অর্ধ শতরান করেন স্টোয়নিস। ৮ টি চার সহ ২ টি ছয়ের সঙ্গে ৩৯ বলে ৬৪ রানের ইনিংস খেলেন। ম্যাথিউ শর্ট করেন ২৬ রান। ভারতের হয়ে সর্বাধিক ৩ উইকেট আর্শদ্বীপের। ২ টি নিয়েছেন বরুণ। টিম ডেভিডের রূপে ১ টি উইকেট পেয়েছেন শিবম দুবে।
জবাবে রান তাড়া করতে নেমে অনায়াসেই জয় পায় ভারত। অভিষেক শর্মা শুরুটা ভাল করলেও বেশিদূর যেতে পারেননি। ১৬ বলে ২৫ করেন। গিল ১৫ , সূর্যকুমার যাদব ২১ , তিলক ভার্মা ২৯ করেন। অক্ষর প্যাটেল ১৭ রানে সাজঘরে ফেরে। ওয়াশিংটন সুন্দর বোলিং না করলেও ব্যাটে ভারতকে জিতিয়েছেন। ৩ টি চার সহ ৪ টি ছয় মেরে ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। অন্যদিকে জিতেশ শর্মা ছোট্ট হলেও প্রভাবশালী ব্যাটিং করেন। ১৩ বলে ২২ রানে অপরাজিত ছিলেন জিতেশ। অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক ৩ উইকেট ন্যথান এলিসের।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের