নিজস্ব প্রতিনিধি , ওড়িশা - টি টোয়েন্টি সিরিজ শুরুর আগে পুরীর মন্দিরে গেল গোটা ভারতীয় দল। গম্ভীরের অভ্যেস , ম্যাচ শুরুর আগে বিখ্যাত স্থানীয় জায়গাগুলোতে ঘুরতে যাওয়া। মঙ্গলবার টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ওড়িশায়। ওড়িশা মানেই পুরী। পুরী মানেই জগন্নাথ ধাম। সেই পবিত্র স্থানে নতুন সিরিজ শুরুর আগে হাজির হয় গোটা ভারতীয় দল।
ম্যাচের প্রথম টিকিটটি দেওয়া হয় জগন্নাথদেবের পাদপদ্মে। টিকিট বিক্রি শুরুর আগে এই অভিনব পদক্ষেপ নিয়েছিলেন ওড়িশা ক্রিকেট সংস্থা। জগন্নাথদেবকে আমন্ত্রণ জানিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন তাঁরা। গম্ভীরের সঙ্গে ছিলেন সূর্যকুমার যাদব , তিলক ভার্মা , ওয়াশিংটন সুন্দররা। সূর্যকুমার মন্দিরে ঢোকার সময় ‘জয় জগন্নাথ’ ধ্বনি দেন। সাফল্যের জন্য পুজোও দেওয়া হয় মন্দিরে।
ভারতীয় দলের নিরাপত্তার দায়িত্বে থাকা পুরীর পুলিশ প্রধান প্রতীক সিং বলেন, "আমরা ভারতীয় দলের জন্য বিশেষ ব্যবস্থাপনা করেছিলাম। কোনও সমস্যা হয়নি। তাঁরা নির্বিঘ্নেই ঈশ্বরদর্শন করেছেন।" উল্লেখ্য , এর আগেও একাধিকবার পুরীর মন্দির দর্শনে যায় ভারতীয় দল। জগন্নাথ ধামে ভারতীয় তারকাদের ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের