69be9f249fb55_Gallery_1774100157468
মার্চ ২১, ২০২৬ বিকাল ০৭:২৫ IST

টিকিট বিক্রি ও মাফিয়ারাজ চালুর অভিযোগ! ভাঙড়ে তৃণমূল-আইএসএফ ছেড়ে আমজনতা পার্টিতে হেভিওয়েটরা

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ফের বড়সড় ভাঙনের ছবি রাজ্য রাজনীতিতে। আইএসএফ ও তৃণমূল শিবিরে ধাক্কা দিয়ে একাধিক নেতা-কর্মী যোগ দিলেন আমজনতা উন্নয়ন পার্টিতে। আনুষ্ঠানিক কর্মসূচিতে এই শিবির পরিবর্তন ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটের আগে এই ধারাবাহিক দলবদল জেলা রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে , শনিবার বসিরহাটে আম জনতা পার্টির তরফে যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের রাজ্য সভাপতি খোবায়েব আমিনের হাত ধরে বারুইপুর পূর্বের আইএসএফ অবজারভার তথা প্রাক্তন বিধায়কের পুত্র জয়দীপ গায়েন এবং জয়নগরের শিক্ষক সন্দীপ নস্কর নতুন দলে নাম লেখান। এর পাশাপাশি ভাঙড় ২ নম্বর ব্লকের ভগবানপুর এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা তথা দুইবারের প্রধান ইব্রাহিম মোল্লা কয়েকশো সমর্থক নিয়ে এই দলে সামিল হন। নবাগতদের হাতে সংগঠনের পতাকা তুলে দেন জেলা সভাপতি মহম্মদ সহিদুল লস্কর।

আমজনতা উন্নয়ন পার্টির বক্তব্য, আগামী ২২ তারিখ রেজিনগর থেকে ১৮২ জন প্রার্থীর নাম প্রকাশ করা হবে। নেতৃত্বের দাবি, রাজ্য সরকার মুসলিমদের বিভ্রান্ত করছে এবং SC, ST, OBC মানুষদের অপমান করছে। অন্যদিকে প্রধানমন্ত্রী রাম নাম ব্যবহার করে হিন্দু সম্প্রদায়কে প্রভাবিত করছেন। তাঁদের আরও অভিযোগ, মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের উগ্রপন্থার দিকে ঠেলে দিচ্ছেন। এমনকি এও দাবি, তিনি মাথায় ওড়না দিয়ে ভুলভাবে কলমা পাঠ করে সাধারণ মানুষকে প্রতারিত করেন। মুখ্যমন্ত্রীর ভাতা ব্যবস্থা নয়, যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করা, কাটমানি বন্ধ করে স্বচ্ছ পরিবেশ গড়াই তাঁদের উদ্দেশ্য।

দলবদলকারী ইব্রাহিম মোল্লা জানান, 'আমার বাবা আগে কংগ্রেস করতেন। আমি ২০০৭ সালে তৃণমূল করি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন স্বচ্ছ পঞ্চায়েত গড়া হবে। কিন্তু বাস্তবে ২-৫ লক্ষ টাকার বিনিময়ে টিকিট দেওয়া হয়েছে। অযোগ্য ব্যক্তিদের, যারা কাটমানি তুলতে পারে এমন লোকদের সুযোগ দেওয়া হয়েছে। এর ফলে এলাকায় দুষ্কৃতী প্রভাব বেড়েছে। ভাঙড়ে যে দাপট দেখাতে পারবে, কালীঘাটে বিপুল অর্থ পৌঁছে দিতে পারবে সেই টিকে থাকবে। তাই দল ছেড়েছি'।

জয়দীপ গায়েন বলেন, 'আমি আইএসএফ বারুইপুর পূর্ব বিধানসভার অবজার্ভার হিসেবে কাজ করছিলাম। আমার সিপিএমের প্রতি কোনও ক্ষোভ নেই। কিন্তু এই মুহূর্তে বাম শিবির যে প্রার্থী দিয়েছে তাঁর শাসক দলের বিরুদ্ধে লড়াই করার সক্ষমতা নেই। আমরা এমন একটি শক্তিশালী মঞ্চ চাইছিলাম, যা তৃণমূল বা বিজেপির মোকাবিলা করতে পারবে। হুমায়ুন কবিরের বক্তব্য আমার কাছে বিশ্বাসযোগ্য লেগেছে। সেই কারণেই এই দলে এসেছি'।

আরও পড়ুন

সুকটাবাড়িতে জমি বিবাদে রক্তাক্ত সংঘর্ষ , আহত ৩
আগস্ট ০৪, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়

পরীক্ষা চলাকালীন সপ্তম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু, চাঞ্চল্য দিনহাটায়
আগস্ট ০৪, ২০২৬

পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়

সিতাই সীমান্তে উদ্ধার ৫০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ , গ্রেফতার ১
আগস্ট ০৪, ২০২৬

৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার

বাম আমলের তৈরি রাস্তাতেই ভরসা ! বেহাল পথে নিত্য দুর্ভোগে ক্ষোভে ফুঁসছে গুড়া দিঘির পাহাড়বাসী
আগস্ট ০৪, ২০২৬

বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের