নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ভারতীয় দলের সেরা ভরসা তথা বিশ্বের অন্যতম তারকা জাসপ্রিত বুমরা। আইপিএল থেকে ভারতীয় দলের সফরটা খুব সহজ নয়। তবে হঠাৎই তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট প্রশ্নের মুখে। অদ্ভুত বোলিং অ্যাকশন তার। এই অ্যাকশনে বেশি চাপ দিলেই ভেঙে পড়ে শরীর। দাবি প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণের। তবে ছোটবেলায় নিজের প্রিয় খাবারগুলো ছেড়েই আজ এই জায়গায় এসছেন বলে জানিয়েছেন অরুণ। আরও জানিয়েছেন , বোলিং অ্যাকশন বদলাতে গিয়ে পারেননি তিনি।
অরুণ চেয়েছিলেন বুমরার বোলিংয়ের গতি বাড়াতে। এই প্রসঙ্গে তিনি বলেছেন, "জোরে বল করতে হলে ষাঁড়ের মতো শক্তি চাই। তার জন্য সঠিক খাওয়া-দাওয়া, শরীরচর্চা সহ আত্মত্যাগ দরকার। বুমরা সবই সঙ্গে সঙ্গে মেনে নিয়েছিল। ঠিকঠাক খাওয়া-দাওয়া করতে শুরু করেছিল। রোজ শরীরচর্চা করতে জিমে যাচ্ছিল। বিরাট কোহলির মতোই ফিটনেসের ব্যাপারে প্রচণ্ড দায়বদ্ধ হয়ে ওঠে। বার্গার, পিজ্জা, মিল্কশেক খেতে ভীষণ ভালবাসত। রাতারাতি সব ছেড়ে দেয়। পঞ্জাবি ছেলের পক্ষে গুজরাতে থাকা সহজ ছিল না। কিন্তু বুমরা খাবারের থেকেও কেরিয়ারকে এগিয়ে রাখে।"
অরুণ আরও বলেছেন, "নতুন বোলিং অ্যাকশন আসার পর গতি কমে যায় বুমরার। ভালই জোরে বল করতে পারত। গতি আচমকা কমে যাওয়ায় ফিজিয়ো সহ স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচের সঙ্গে কথা বলি। আমি চাইছিলাম না ওর আসল বোলিং অ্যাকশন বদলাতে। কারণ অদ্ভুত সহ মারাত্মক বলের গতিও ছিল। তবে সমস্যা ছিল একটাই, ওর শরীরে প্রচুর চাপ পড়ত। তাই আমি ভেবেছিলাম অ্যাকশন বদলের কথা।"
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের