নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ভারতের তিরন্দাজিতে বিরাট ইতিহাস। বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপের পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। রবিবার ফাইনালে ফ্রান্সকে ২৩৫-২৩৩ ব্যবধানে হারায় ভারতীয় দল। পিছিয়ে পড়েও ইতিহাসের পাতায় নাম তুলল ভারত। সোনা আনলেন ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।
প্রথম সেটে ৫৭-৫৯ পয়েন্টে পিছিয়ে পড়ে গেল ভারত। দ্বিতীয় সেটে সমতা ফেরায় তারা। ছ’টি ‘পারফেক্ট টেন’ মারেন ঋষভ, আমান, প্রথমেশরা। দ্বিতীয় সেটের পর দু’দলেরই পয়েন্ট ছিল ১১৭। হাড্ডাহাড্ডি লড়াই হয় তৃতীয় সেটেও। তৃতীয় সেট শেষ হয় ১৭৬-১৭৬ পয়েন্টে।
তৃতীয় সেটে চাপে পড়ে বিপক্ষ অর্থাৎ ফ্রান্স। তাদের দু’টি তির থেকে ৯ পয়েন্ট অর্জন করে। ভারতের হয়ে শেষ তির ছোড়েন প্রথমেশ। তিন ভারতীয়ের মধ্যে ক্রমতালিকায় তিনিই সকলের শেষে থাকলেও ঠান্ডা মাথায় ১০ পয়েন্ট তুলে নেন তিনি। চতুর্থ রাউন্ডের পর মাত্র ২ পয়েন্টের ব্যবধানই জয় এনে দিল তাদের।
তবে মহিলাদের দল গত বিভাগে আট বছরে প্রথম বার পদকহীন ভারত। দিনের প্রথম পদক আসে মিক্সড টিম ইভেন্ট থেকে। ফাইনালে ১৫৫-১৫৭ পয়েন্টে নেদারল্যান্ডসের কাছে হেরে যাওয়ায় রুপো পায় মহিলা দল। ভারতের প্রতিনিধি করেন ঋষভ ও জ্যোতি সুরেখা।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের