নিজস্ব প্রতিনিধি , তেহরান - ইতিবাচক আলোচনা হচ্ছে বলেই জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। বারংবার ইরানকে মারের পর যুদ্ধবিরতির শর্ত দিয়েছিলেন ট্রাম্প। তবে ফের নিজেদের অবস্থানে অনড় থেকে আমেরিকার ওপর চড়াও হল ইরান। ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ করে আমেরিকাকে পাল্টা ১০ টি শর্ত চাপাল ইরান।
ইরানের দেওয়া ১০ টি শর্তের মধ্যে অন্যতম হল যুদ্ধের স্থায়ী অবস্থান। অর্থাৎ , সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং সম্পূর্ণ ও স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে হবে। এছাড়াও বলা হয়েছে , ইরানের ওপর থেকে যুক্তরাষ্ট্রের আরোপিত সব অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। লেবানন ও গাজায় চলমান রক্তক্ষয়ী যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে বলেও শর্ত দেওয়া হয়েছে।
এরপর বলা হয়েছে , হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও বাধাহীন চলাচলের জন্য নতুন প্রটোকল বা নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়াও , যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্গঠনে যুক্তরাষ্ট্রকে দায় নিতে হবে। পারমাণবিক অস্ত্র বিস্তারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকারের আনুষ্ঠানিক স্বীকৃতিও দাবি করেছে ইরান। লেবাননে আর কোনো হামলা যেন না হয় তাও নিশ্চিত করতে বলা হয়েছে।
তবে ইরানের এইসব শর্ত আমেরিকা মানবেনা বলেই অনুমান ভূরাজনৈতিক বিশেষজ্ঞদের। কারণ , যুদ্ধবিরতির আলোচনার মাঝেও ইরানে হামলা চালিয়েছে আমেরিকা। যেখানে মারা গেছেন ইরানের গোয়েন্দা প্রধান। আবার কারোর মতে , ট্রাম্প যেভাবে বারবার রংবদল করেন সেখানে সকল শর্ত মেনে নিয়েও পাল্টা হামলা চালানো হতে পারে। এবার দেখার বিষয় আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট সব শর্ত মানেন কিনা।
উল্লেখ্য , রবিবার ট্রাম্প বলেন, ইরানকে অবশ্যই হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে হবে৷ না হলে তার পরিণতি ভোগ করতে হবে। কিন্তু, মার্কিন প্রেসিডেন্টের চরম হুঁশিয়ারি সত্ত্বেও ইরান ফের আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে।
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের