নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের পর নতুন বিতর্কের জন্ম দিলেন মিশরের কোচ হোসেম হাসান। আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর ম্যাচ পরিচালনা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। শুধু রেফারির সিদ্ধান্ত নিয়েই নয়, ফিফার ভূমিকাও প্রশ্নের মুখে তোলেন মিশর কোচ। তাঁর একাধিক মন্তব্য ঘিরে ইতিমধ্যেই ফুটবলমহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
মঙ্গলবারের ম্যাচে দীর্ঘ সময় এগিয়ে ছিল মিশর। একসময় তারা দুই গোলের ব্যবধানও তৈরি করে। এর আগে সালাহর পাস থেকে মোস্তাফা জিকো বল জালে জড়িয়েছিলেন। কিন্তু ভিএআর পর্যালোচনার পর সেই গোল বাতিল করে দেন রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। আক্রমণের শুরুতে লিসান্দ্রো মার্টিনেজের উপর ফাউল হয়েছিল বলে দাবি করা হয়। সেই কারণেই সিদ্ধান্ত বদলান রেফারি। এরপরও বিতর্ক থামেনি।
আর্জেন্টিনার প্রথম গোলের সময় অফসাইডের অভিযোগ তোলেন মিশরের ফুটবলাররা। আবার সমতা ফেরানো গোলের আগে সালাহকে ফাউল করা হয়েছিল বলেও দাবি ওঠে। সেই পরিস্থিতিতে পেনাল্টি পাওয়ার সম্ভাবনা ছিল মিশরের। কিন্তু কোনও ক্ষেত্রেই ভিএআর হস্তক্ষেপ করেনি। এসব সিদ্ধান্ত নিয়েই ক্ষোভ বাড়তে থাকে মিশর শিবিরে।
তাদের দাবি, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাদের বিপক্ষে গিয়েছে। শুধু তাই নয়, আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে বলেও অভিযোগ ওঠে। হোসেম হাসানের মতে, ম্যাচের ফল নির্ধারণ করেছে বিতর্কিত সিদ্ধান্তগুলো। মাঠের পারফরম্যান্স নয়, আলোচনার কেন্দ্রে ছিল রেফারিং। ম্যাচ শেষে ড্রেসিংরুম থেকে শুরু করে টিম বাস পর্যন্ত হতাশা স্পষ্ট ছিল ফুটবলারদের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয় তুমুল বিতর্ক। অনেক সমর্থক প্রশ্ন তুলেছেন, আধুনিক প্রযুক্তি থাকার পরও এত বিতর্কিত সিদ্ধান্ত কীভাবে নেওয়া হল।
ম্যাচের পর সাংবাদিকদের সামনে ক্ষোভ উগরে দেন হোসেম হাসান। তিনি বলেন, 'শুরু থেকেই আমাদের বিরুদ্ধে পরিবেশ তৈরি করা হয়েছিল। মাঠে যা ঘটেছে, তা কোনওভাবেই স্বাভাবিক নয়। আমরা পরাজিত হইনি। আমাদের পরাজিত করা হয়েছে'। এরপর আরও কড়া ভাষায় আক্রমণ শানান তিনি। তাঁর মন্তব্য, 'মনে হচ্ছে আর্জেন্টিনাকে আবার বিশ্বকাপ জেতানোর পরিকল্পনা তৈরি হয়ে গেছে। মেসিকে ট্রফির দৌড়ে রাখতেই এত আয়োজন। তাই এখনই ওদের অভিনন্দন জানিয়ে দেওয়া যায়'।
একই সুর শোনা যায় গোলদাতা মোস্তাফা জিকোর গলাতেও। তিনি বলেন, 'আমরা বিশ্বের অন্যতম সেরা দলের বিরুদ্ধে খেলতে নেমেছিলাম। কিন্তু কিছু সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন। মাঠে কী হয়েছে, সেটা সবাই দেখেছে'। ফলে ম্যাচ শেষ হলেও বিতর্কের আগুন যে সহজে নিভছে না, তা স্পষ্ট।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের