নিজস্ব প্রতিনিধি, কলকাতা – সোমবার কলকাতার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি প্রতিবাদে এই কর্মসূচি করেন তিনি। মিছিলে যোগ দেন কাজরী বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, নয়না বন্দ্যোপাধ্যায়, অসীমা পাত্র, রত্না চট্টোপাধ্যায়, লাভলি মৈত্র, সায়ন্তিকারা। ধর্মতলার সভামঞ্চ থেকে তৃণমূলের জয় নিশ্চিতের বার্তা মুখ্যমন্ত্রীর।
এদিন শশী পাঁজার বাড়িতে হামলার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মিটিং করার আগে আপনারা কী করলেন? শশী পাঁজার বাড়িতে হামলা করলেন? লজ্জা থাকা দরকার। আমরা হামলার বদলে হামলা করব না। তবে আমরা আর সহ্য করব না। আগে বলেছি, বদলা নয় বদ চাই। এ বার বলছি, বিজেপি হটাও।“ জয় নিশ্চিতের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আবার দেখা হবে। নবান্নে দেখা হবে। দেখব, কত হামলা, কত বদলা নিতে পারো। বিজেপির পার্টির লোককে ডিএম, চিফ সেক্রেটারি করতে হবে? কেন মানুষের ওপর ভরসা নেই! লড়াইয়ে থাকবেন বন্ধুরা, আমি লড়াইতে। আমি তো যাবই না।“
তিনি আরও বলেন, “মাথায় রাখবেন কোনও ঘটনা ঘটলে প্রধানমন্ত্রী থেকে এই সবকটাকে দায়িত্ব নিতে হবে। খেয়াল রাখবেন, বিহার, হরিয়ানা থেকে কাউকে এনে যেন ভোট করতে না পারে। টাকা ছড়াতে না পারে। ওদের নাকি পরিবর্তনের সংকল্প? এজেন্সি নিয়ে এসে ধমকানি, চমকানি? যতই করো হামলা, আবার জিতবে বাংলা। এ বার দুরন্ত গতিতে খেলা হবে। বিজেপিকে ছক্কা মারুন। ছক্কা মেরে অক্কা করে দিতে হবে। তৃণমূল কংগ্রেস জিতছে। বাংলার মানুষ জিতছে। এবার আমাদের সিট আরও বাড়বে, তোমরা রসাতলে যাবে। তোমাদের বিনাশ হবে। মহিষাসুরমর্দিনী অসুর বিনাশে নামছে। তোমার পরিবর্তনের সংকল্প গল্প থেকে যাবে। তোমার পরিবর্তন হবে না, তৃণমূলের প্রত্যাবর্তন হবে। আমি বলে দিলাম আবার দেখা হবে। জিতে নবান্নে দেখা হবে।“
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের