নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিধানসভা ভোটের জন্য রাজনৈতিক দলগুলি রীতিমত প্রচার ময়দানে নেমে পড়েছে। প্রার্থী ঘোষণা হতেই জেলায় জেলায় দেখা গেছে ভিন্ন ছবি। কোথাও দলবদ্ধভাবে প্রচার আবার কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব। প্রার্থী ঘোষণা হতেই এবার বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল বারাসাত। টিকিট পাওয়া বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ তুলে চড়াও হচ্ছেন দলের কর্মী সমর্থকরা।

বারাসাত থেকে বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে শঙ্কর চ্যাটার্জিকে। তার নাম ঘোষণা হতেই দেওয়ালে দেওয়ালে তার নামের বিরুদ্ধে পোস্টার করে বিক্ষোভ শুরু করে বিজেপি। তার বিরুদ্ধে অভিযোগ ২০২১ সালে তিনি তৃণমূলের প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তীর অফিস টিমের মাধ্যমে আইপ্যাকের থেকে কয়েক কোটি টাকা ঘুষ নেন। বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূল। অর্থাৎ , টাকার বিনিময়ে তৃণমূলের কাছে নিজেকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে শঙ্কর চ্যাটার্জির বিরুদ্ধে। ২০২১ সালে পরাজিত সেই প্রার্থীকেই ফের সুযোগ দেওয়ায় রীতিমত ক্ষোভ উগরে দিচ্ছেন বিজেপি সমর্থকরা। তাদের মতে বারাসাতে বিজেপির জয়ের সম্ভাবনা থাকলেও আর কোনোভাবেই সম্ভব নয়।

বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জি বলেছেন , "তৃণমূল ভয় পেয়েছে বলে এইসব নোংরামো শুরু করেছে। আসলে আমার সঙ্গে সামনে থেকে লড়াই করতে ভয় পাচ্ছে তৃণমূল। বারাসাতের মত জায়গায় পোস্টার মেরে কোনো লাভ হবে না। সাহস থাকলে সামনে এসে লড়াই করুক। জেতার জন্য একটা নয় অনেক মিথ্যে অপবাদ শুনতে হবে। তবে পোস্টার মারা রাজনীতি আমরা করিনা। পোস্টার রাত ২ টোর সময়ও কেউ টাঙিয়ে দিতে পারে। সেখানে আমরা বলতে পারব না কে করেছে। তবে তৃণমূল যে ভয় পাচ্ছে সেটা সত্যি।"
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের