নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রয়াত মোহনবাগান রত্ন তথা প্রবীণ ক্রীড়া প্রশাসক টুটু বসুকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে পৌঁছে গেলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বুধবার সকালে দক্ষিণ কলকাতায় বর্ষীয়ান এই নেতার প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে ময়দানে। তাঁর দীর্ঘদিনের পরিচিত ‘টুটু দা’-কে শেষবার দেখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বামফ্রন্টের শীর্ষ নেতা।
মঙ্গলবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্বপন সাধন বসু। এদিন তাঁর বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পুত্র সৃঞ্জয় বসুর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন ও তাঁকে সান্ত্বনা দেন বিমান বসু। ময়দানের অভিভাবকের মৃত্যুতে যে এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে, সে কথাই এদিন বারেবারে উঠে আসে উপস্থিত সকলের মুখে। দীর্ঘ কয়েক বছর বার্ধক্যজনিত অসুস্থতায় ভোগার পর হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে চলে গেলেন এই বর্ণময় ব্যক্তিত্ব। রাজনীতি ও ক্রীড়া জগতের বহু বিশিষ্ট মানুষ এদিন ভিড় করেছিলেন তাঁর শেষ দর্শনে।
টুটু বসুর স্মৃতিচারণা করে বিমান বসু এদিন সংবাদমাধ্যমে জানান, 'টুটুর সঙ্গে আমার কবে থেকে পরিচিত বলা মুশকিল। সবসময় খোলা মনে কথা বলত। আজ এই খোলা মনটা পাওয়া দুর্লভ। এরকম মানুষ সবাই হয় না। অনেকের অর্থ থাকে, সেই মনটা থাকে না। ওঁর দুটোই ছিল'।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের