নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি তথা বর্ষীয়ান ক্রীড়া প্রশাসক টুটু বসুর মহাপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলার রাজনৈতিক আঙিনাতেও। বুধবার সকালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে শোকবার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ময়দানের এই ‘অভিভাবক’-এর চলে যাওয়া যে ক্রীড়া ও রাজনৈতিক মহলে এক অপূরণীয় ক্ষতি, সে কথাই উঠে এসেছে তাঁদের বার্তায়।
মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন সাংসদ স্বপন সাধন বসু। দীর্ঘ কয়েক বছর ধরেই তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। সোমবার হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে ভেন্টিলেশনে রাখা হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়। রাজনৈতিক জীবনে তিনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যসভায় সাংসদ হিসেবে দায়িত্ব সামলেছেন। ক্রীড়া প্রশাসনের পাশাপাশি সংবাদমাধ্যমের জগতেও তাঁর বিচরণ ছিল অবাধ। তাঁর প্রয়াণে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও আনুষ্ঠানিক শোকবার্তা জানানো হয়েছে। গঙ্গাপাড়ের ক্লাবের দীর্ঘদিনের কাণ্ডারিকে হারিয়ে আজ দিশাহারা তাঁর অগণিত অনুরাগী।
বর্ষীয়ান এই নেতার প্রয়াণে শোকপ্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'বর্ষীয়ান ক্রীড়া প্রশাসক, মোহনবাগান ক্লাবের প্রাক্তন সচিব, প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন সাংসদ স্বপন সাধন বসু (টুটু বসু)-এর প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। তাঁর আত্মার শান্তি কামনা করছি। তাঁর শোকাহত পরিবার ও অনুরাগীদের প্রতি জানাই গভীর সমবেদনা'।
সোশাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, মোহনবাগান 'ক্লাবের প্রাক্তন সভাপতি প্রাক্তন সাংসদ টুটু বসুর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত।'
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের