নিজস্ব প্রতিনিধি , কলকাতা - জনমুখী উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজে যাতে কোনওভাবেই দেরি না হয়, তার জন্য আগাম প্রস্তুতি নিল রাজ্য সরকার। নবান্ন থেকে নতুন করে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে জেলায় জেলায় পাঠানো হল বিশেষ পর্যবেক্ষক দল।
মঙ্গলবার নবান্নে ‘উন্নয়নের পাঁচালি’ প্রকাশের সময় মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, প্রশাসনিক চাপ কিংবা দফতর গত জটিলতার কারণে কোনও প্রকল্পে দেরি হলে তা বরদাস্ত করা হবে না। সাধারণ মানুষের উপকারে তৈরি পথশ্রী, রাস্তাশ্রী, বাংলার বাড়ি প্রকল্প এবং ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-সহ একাধিক উদ্যোগের কাজে গতিবেগ আনতেই এই সিদ্ধান্ত। মুখ্যসচিব মনোজ পন্থকে তিনি নির্দেশ দেন, শীর্ষ আধিকারিকদের একটি বিশেষ দল তৈরি করতে।
আর সেই নির্দেশ মেনে বুধবারই ২৩ জন আইএএস আধিকারিককে নিয়ে পর্যবেক্ষক দল গঠন করে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। কোন আধিকারিক কোন জেলার জন্য দায়িত্বপ্রাপ্ত হবেন, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের সঙ্গে সমন্বয় রেখে উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখবেন এই পর্যবেক্ষকরা। কাজ নির্ধারিত সময়সীমা অনুযায়ী হচ্ছে কি না, কোথাও দেরি বা সমস্যার অভিযোগ আছে কি না তা সরেজমিনে পর্যবেক্ষণ করবেন তারা।
কোনও অভিযোগ বা প্রকল্প বিলম্ব হলে তা দ্রুত নিষ্পত্তি ও সমাধানের দিকেই জোর দিতে হবে। এছাড়া জনঅভিযোগের সঠিক সময়ে নিষ্পত্তি হচ্ছে কি না, তাও বিশেষ গুরুত্ব দিয়ে নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন মনে করলে নবান্নে বিস্তারিত রিপোর্ট, ফিডব্যাক ও সুপারিশ পাঠাবেন এই বিশেষ পর্যবেক্ষকরা।
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের