নিজস্ব প্রতিনিধি, কোচবিহার – ফের খবরের শিরোনামে উঠে এল কোচবিহারের দিনহাটা। বিজেপি নেতা অজয় রায়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
সূত্রের খবর, সোমবার রাতে বিজেপি নেতা অজয় রায়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে একদল দুষ্কৃতী। গোটা ঘটনা সিসিটিভিতে ধরা পড়েছে। অজয় রায়ের অভিযোগ, ”রাতের অন্ধকারে মন্ত্রী উদয়ন গুহের ছেলে কিছু দুষ্কৃতী নিয়ে এসে বোমাবাজি করে পালিয়ে যায়। ২৬ এর নির্বাচনকে ভয় পেয়ে এই হামলা চালিয়েছে।“
অভিযোগ অস্বীকার করে মন্ত্রী উদয়ন গুহ বলেছেন, “বোমাবাজির মতো কোনও ঘটনা ঘটেনি।“ পাশাপাশি দিনহাটা শহর ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ সাহা বলেন, ”বিজেপি নেতার কথার কোনও গুরুত্ব নেই।“
সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার লিখেছেন, “SIR ঘোষণার পরেই রাতের অন্ধকারে ভারতীয় জনতা পার্টির কোচবিহার সাংগঠনিক জেলার মাননীয় সম্পাদক শ্রী অজয় রায়ের বাড়ির সামনে ভাড়াটে দুষ্কৃতীবাহিনীকে ব্যবহার করে শাসানি, হুমকি এবং বোমাবাজি করল আতঙ্কিত তৃণমূল!”
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের