নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - বিশ্বজয়ের পর থেকেই একের পর এক উপহার পেয়ে চলেছেন রিচা ঘোষ। তিনি যেমন ভারতীয় দলকে সর্বস্ব উজাড় করে দিয়েছেন ঠিক তেমনই রিচাকেও উপহার দিতে কার্পণ্য করছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রিচাকে আরও বড় উপহার দিলেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে রিচার নামাঙ্কিত স্টেডিয়াম হবে বলে ঘোষণা করলেন তিনি।
সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে তিনি ঘোষণা করলেন, বিশ্বজয়ী ক্রিকেটার তথা বাংলার ভূমিকন্যা রিচা ঘোষের নামে তৈরি হবে স্টেডিয়াম। চাঁদমনি টি এস্টেটের ২৭ একর জমিতে ওই স্টেডিয়াম তৈরি করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর কেঁদেই ফেললেন বঙ্গকন্যার বাবা মা। যেন স্বপ্নপূরণের থেকেও অনেক বেশি কিছু পেয়ে গেলেন তারা।
মুখ্যমন্ত্রীর এই বিরাট ঘোষণার পর রিচার বাবা মানবেন্দ্র ঘোষ বলেন , "অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের বহুদিনের স্বপ্ন আজ বাস্তব হচ্ছে। রিচার জন্য এটা সত্যিই বিশাল একটা পাওনা। তার সঙ্গে যাঁরা নতুন খেলাধুলোয় আসছে, তাঁদের জন্য এটা বিরাট প্রাপ্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই।"
উল্লেখ্য , রিচাকে ইডেন গার্ডেন্সে বঙ্গভূষণ উপাধি হওয়া হয়। এছাড়াও বঙ্গকন্যার হাতে সোনার ব্যাট তুলে দেওয়া হয়। রিচাকে ডিএসপি পদে নিযুক্ত করা হয়। এরপরও পিছিয়ে থাকতে চাইছেনা রাজ্য সরকার। সুযোগ পেয়ে তাঁকে পুরস্কারে ভরিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা