নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শিল্পাঞ্চল সংলগ্ন উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র আবারও রাজ্যের রাজনৈতিক নজরকেন্দ্র। একসময় বামফ্রন্টের দুর্ভেদ্য ঘাঁটি,পরিবর্তনের পর থেকে তৃণমূলের দখলে,এ বার সেই জমিতেই ত্রিমুখী লড়াই নতুন সমীকরণ তৈরি করছে। ময়দানে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, মীনাক্ষী মুখোপাধ্যায় এবং বিজেপির প্রাক্তন এনএসজি কম্যান্ডো দীপাঞ্জন চক্রবর্তী - তিন ভিন্ন রাজনৈতিক চরিত্র, তিন আলাদা বার্তা।

ভোটের অঙ্ক কী বলছে?
২০১১ সালে তৃণমূল পেয়েছিল প্রায় ৫৯.৭৭% ভোট - বামদের থেকে বিশাল ব্যবধানে জয়। কিন্তু ২০১৬-তে সেই হার নেমে আসে ৪৪.৮৯%-এ, অর্থাৎ প্রায় ১৪.৮৮% পতন,যা স্পষ্ট অ্যান্টি-ইনকাম্বেন্সির ইঙ্গিত।
২০২১-এ আবার খানিক ঘুরে দাঁড়িয়ে তৃণমূল ৪৬.৯৬% ভোট পায় মাত্র ২.০৭% বৃদ্ধি।
অন্যদিকে, বাম ভোট—
২০১১: ৩৫.১২%
২০১৬: ৩৮.৫৫%
২০২১: ২১.৩৭%
অর্থাৎ ২০১৬-তে কিছুটা ঘুরে দাঁড়ালেও ২০২১-এ বড় ধাক্কা। তবে এ বার মীনাক্ষী মুখোপাধ্যায়-এর মতো আন্দোলনমুখী মুখ সামনে আসায় সেই হারানো ভোটের একটা অংশ ফেরার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা।

বিজেপির উত্থান - ‘কম্যান্ডো’ ফ্যাক্টর কতটা কাজ করবে?
২০১১-তে বিজেপি ছিল প্রান্তিক, মাত্র ৩.৫২% ভোট।
২০১৬-তে তা বেড়ে দাঁড়ায় ১২.৫২%।
২০২১-এ বিজেপি পায় ২৮.৯৬% অর্থাৎ ৫ বছরে প্রায় ১৬% বৃদ্ধি।
এই উত্থানের ধারায় এ বার নতুন চমক দীপাঞ্জন চক্রবর্তী,প্রাক্তন এনএসজি কম্যান্ডো। নিরাপত্তা, জাতীয়তাবাদ ও শক্তিশালী প্রশাসনের ইস্যুতে বিজেপি এই কেন্দ্রে নতুন বয়ান তৈরি করতে চাইছে। শহরতলি ও শিল্পাঞ্চলের একাংশে এই ইস্যু কতটা প্রভাব ফেলবে, সেটাই বড় প্রশ্ন।
রাজনৈতিক সমীকরণ কোথায় দাঁড়াচ্ছে?
তৃণমূলের শক্তি: সংগঠন + কোর ভোটব্যাঙ্ক + স্থানীয় নেটওয়ার্ক
বামের ভরসা: অ্যান্টি-ইনকাম্বেন্সি + আন্দোলনের মুখ
বিজেপির ভরসা: ক্রমবর্ধমান ভোটশেয়ার + নতুন প্রার্থী ইমেজ
সব মিলিয়ে উত্তরপাড়া এখন নিছক একটি আসন নয়,এটা এক পরীক্ষাগার, যেখানে বোঝা যাবে বাংলার ভোটার কি আবার পুরনো রাজনীতির দিকে ফিরছেন, নাকি নতুন শক্তির দিকে ঝুঁকছেন।

শেষ পর্যন্ত অঙ্ক বলছে,৪৫-৪৭% কোর ভোট ধরে রাখতে পারলে তৃণমূল এগিয়ে, ২৫%+ ভোট একজোট করতে পারলে বামের চমক সম্ভব, আর ৩০% ছুঁতে পারলে বিজেপি এই লড়াইকে পুরোপুরি উলটে দিতে পারে।
উত্তরপাড়া তাই শুধু ভোট নয়,এ বার এক কঠিন রাজনৈতিক সমীকরণের নাম। ফলাফলই বলবে, ইতিহাস ফিরবে, না কি নতুন ইতিহাস লেখা হবে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে শান্ত সময় কাটান
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের