নিজস্ব প্রতিনিধি , লেভারকুসেন - গত মরশুমের ছন্দ ধরে রেখেছে পিএসজি। মঙ্গলবার রাতে জার্মান শিবির বায়ার লেভারকুসেনকে ৭-২ গোলে পরাস্ত করল লুইস এনরিকের ছেলেরা। জোড়া গোল করেছেন ডিজায়ার ডুও। এই জয়ের পর ৩ ম্যাচে ৩ টি জিতে লিগ টেবিলের শীর্ষে পিএসজি।
ম্যাচের ৭ মিনিটের মাথায় হেড থেকে দলের হয়ে প্রথম গোলটি করেন পাচো। ২৪ মিনিটের মাথায় পেনাল্টি হাতছাড়া করে লেভারকুসেন। ৩৩ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন আন্দ্রিচ।এর ঠিক ৪ মিনিটের মধ্যে পিএসজির তরফ থেকে লাল কার্ড দেখেন জাবারনাই। প্রথমার্ধের ৩৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল শোধ করেন গার্সিয়া। প্রথমার্ধের ৪১ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান ডিজায়ার ডুও। তিন মিনিটের মধ্যে ব্যবধান বাড়ান ভারাতসখেলিয়া। এরপর সংযুক্তি সময়েও ডুওর পা থেকেই এগিয়ে যায় পিএসজি। বক্সের বাইরে থেকে চোখ ধাঁধানো গোল করেন তিনি।
দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে ডিফেন্স চেরা থ্রু বল দেন ভারাতসখেলিয়া। বল নিয়ে গোল করেন নুনো মেন্দেস। এর ঠিক ৪ মধ্যেই বক্সের বাইরে থেকে গোলরক্ষককে দাঁড় করিয়ে গোল করেন গার্সিয়া। ৬৬ মিনিটে ব্যবধান বাড়ান ব্যালন ডি অর জয়ী উসমান ডেম্বেলে। ৯০ মিনিটের মাথায় চলতি বলে নীচু ভলি মেরে শেষ গোলটি করেন ভিটিনহা। ৬৭ শতাংশ বল পজিশন রেখে ২২ টি শট নেয় পিএসজি। এককথায় বিপক্ষকে ছারখার করে দেয় তারা।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের