নিজস্ব প্রতিনিধি , মাদ্রিদ - চলতি চ্যাম্পিয়ন্স লিগ মরশুমে দুরন্ত ছন্দে রয়েছেন ভিনিসিয়স জুনিয়র। বুধবার গভীর রাতে বেনফিকার বিরুদ্ধে ২-১ গোলে জয়লাভ করল রিয়াল মাদ্রিদ। গোল করেছেন ওরেলিয়েনে সৌমেনি ও ভিনিসিয়স জুনিয়র। এই ম্যাচে জয়লাভের পরেই শেষ ষোলোর রাস্তা পাকা করে নিল আরবেলোয়ার ছেলেরা।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণে ওঠে। ১৪ মিনিটের মাথায় রাউল আসেন্সিওর ভুলে রাফা সিলভা এগিয়ে দেন বেনফিকাকে। এগ্রিগেট স্কোর হয় ১-১। এর ঠিক ২ মিনিটের মধ্যেই সমতা ফেরায় রিয়াল মাদ্রিদ। বক্সের ভেতর থেকে সুন্দর ফিনেস মেরে গোলরক্ষকের বাঁদিক থেকে জালে বল জড়িয়ে দেন ফরাসি মিডফিল্ডার সৌমেনি। এরপর একটি গোল হলেও তা ফাউলের জন্য বাতিল হয়ে যায়। নাহলে আরও এগিয়ে যেতে পারত রিয়াল মাদ্রিদ।
এরপর দ্বিতীয়ার্ধেও জমে ওঠে খেলা। মূলত প্রতি আক্রমণ মূলক ফুটবল খেলেছিল বেনফিকা। পজিশনে রিয়াল ছিল অনেকটাই এগিয়ে। এরপর দুই দলই আক্রমণ করলেও কেউই গোলের দরজা খুলতে পারছিল না। অপেক্ষা করতে হয় সেই ৮০ মিনিট অবধি। যেখানে বিপক্ষের কফিনে শেষ পেরেক পুঁতে দেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়স। ভালভার্ডের পাস পেয়ে একাই বাঁপ্রান্ত থেকে উঠে একটি ডিফেন্ডারের সঙ্গে মোকাবিলা করে গোলরক্ষকের বাঁদিক দিয়ে বলটি জালে জড়িয়ে দেন তিনি। এই গোলেই শেষ ষোলো নিশ্চিত হয়ে গেছিল রিয়ালের।
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের