নিজস্ব প্রতিনিধি , নদীয়া - প্রেমের টানে সীমান্ত পেরোতে গিয়ে ধরা খেলেন তামিলনাড়ুর তরুণী। কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিলেন। সেইসময় বিএসএফ জওয়ানের কাছে ধরা খেলেন ওই তরুণী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদীয়ায়।
সূত্রের খবর , নদীয়ার ধানতলা থানার অন্তর্গত দত্তপুলিয়া সীমান্ত দিয়ে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করার অভিযোগ ওঠে এক তরুণীর বিরুদ্ধে। তখনই তাকে দেখতে পেয়ে আটক করে বিএসএফ। রাতদেড়টা নাগাদ বিএসএফ ওই তরুণীকে ধানতলা থানার পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ তাকে রানাঘাট মহকুমা আদালতে পেশ করে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে , ধৃত তরুণীর নাম ভিনিতা এল। সামাজিক মাধ্যমে বাংলাদেশের এক যুবকের সঙ্গে আলাপ থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের টানেই বৈধ কাগজপত্র ছাড়া সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। ঘটনায় সীমান্ত নিরাপত্তা ও মানবপাচার সংক্রান্ত দিকও খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে তিনি এত দূর এসে সীমান্ত এলাকায় পৌঁছলেন, তাও খতিয়ে দেখা হচ্ছে।
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের