নিজস্ব প্রতিনিধি , মেলবোর্ন - ইডেন পিচে স্পিনারদের সহায়তা নিয়ে বিতর্ক ছিল তুঙ্গে। ভারতীয়। টিম ম্যানেজমেন্টকে তুলোধোনা করেছিল বিপক্ষ দক্ষিণ আফ্রিকা-সহ ক্রিকেট মহলের একাংশ। তবে মেলবোর্নে চতুর্থ টেস্ট পিচে দেখা গেল ১০ মিলিমিটার ঘাস। পেসাররা ভরপুর সাহায্য পেয়েছেন পিচে। এরপরই পিচ প্রসঙ্গে অস্ট্রেলিয়াকে তুলোধোনা করলেন প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার কেভিন পিটারসেন।
অস্ট্রেলিয়াতে দু’দিনে শেষ হল টেস্ট। তাও একবার নয়, দু’বার। পার্থের পর মেলবোর্নে। ফলে এবার পিচ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। চতুর্থ টেস্ট দুই দলই স্পিনার ছাড়াই মাঠে নামে। দুই দিনে ৩৬ উইকেট পড়ে। যেখানে প্রথম দিনই ২০ উইকেট হারায় দুই দল। যা অ্যাশেজে ১১৬ বছরে রেকর্ড। শেষ বার এই ঘটনা ঘটেছিল ১৯০৯ সালে। ইংল্যান্ড জিতলেও বিতর্ক থামার নাম নেই।
8
সোশ্যাল মিডিয়ায় পিটারসেন বলেন , "যখন ভারতের মাটিতে প্রথম দিন এভাবে উইকেট পড়ে, তখন ভারতকে নিশানা করা হয়। ভারত হলে তো তুলোধনা হত। অস্ট্রেলিয়ায় হবে না কেন? এখানেও তো একই ঘটনা হল। আশা করছি এই পিচ নিয়ে তদন্ত হবে। নিয়ম সকলের জন্য এক হওয়া উচিত।"
মাইকেল ভন এই প্রসঙ্গে বলেন , "ব্যাটারদের সঙ্গে রীতিমত অন্যায় হচ্ছে। পিচে বোলারদের জন্য অনেক সুবিধে আছে। দু’দলের ব্যাটারেরাই সমস্যায় পড়ছে।" আর এক প্রাক্তন ইংরেজ অধিনায়ক স্যর অ্যালিস্টার কুকও ভনের সঙ্গে একমত। তিনি বলেন, "ঠিক জায়গায় বল ফেললে বোলারকে আর কিছু করতে হবে না। বাকিটা পিচ করে দেবে। ব্যাটারেরা কী করবে?বোলারদের উইকেট নিতে তেমন পরিশ্রমই করতে হচ্ছে না।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের