নিজস্ব প্রতিনিধি , ওড়িশা - চোট সারিয়ে ফিরেই একার ব্যাটে দেশকে সম্মানজনক রানে নিয়ে যান। অসম্ভব ভাল একটি ইনিংস উপহার দিয়েছেন সকলকে। নজরকাড়া শট খেলেছেন। দেখে মনেই হয়নি চোট সমস্যায় জর্জরিত ছিলেন। মাঠে নেমেই তাণ্ডব দেখিয়ে বুঝিয়ে দিলেন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পুরোপুরি তৈরি। ৫৯ রানের ইনিংস খেলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ জিতিয়ে দেশকেই এগিয়ে রাখলেন হার্দিক।
নিজের মাইলস্টোন নিয়ে ভাবতে চান না ভারতীয় অলরাউন্ডার। বরং দলের প্রয়োজন অনুযায়ী খেলতে চান তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের পর হার্দিক বলেন , "নিজের ভূমিকা নিয়ে বেশি ব্যস্ত ছিলাম না। হার্দিক পাণ্ডিয়া কী চায় সেটা গুরুত্বপূর্ণ নয়। ভারত কী চায় সেটা গুরুত্বপূর্ণ। সব সময় আমার দেশ এবং দলকে আগে রেখেছি। এটাই আমার সবচেয়ে বড় ইউএসপি।"
হার্দিক আরও বলেন , "৬-৭ মাস আমার ফিটনেস ভালো জায়গায় ছিল। শেষ ৫০ দিন পরিবার ছেড়ে এনসিএতে কাটিয়েছি। যদিও এর ফল পেয়েছি। সতর্ক হয়েই শট খেলেছি। লক্ষ্য ছিল ঠিকঠাক শটগুলি খেলার। এখানকার পিচে বোলাররাও সাহায্য পেয়েছে। তবে শেষে দিকে কিছু সাহসী শটও খেলতে হয়েছে। টাইমিংয়ের উপর জোর দিয়েছি। যেভাবে ব্যাট করেছি, তাতে খুশি।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের