নিজস্ব প্রতিনিধি , দিল্লি - এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে জলঘোলা চলার পর অবশেষে সূচী ঘোষণা হয়। আগামী ১৪ই আগস্ট মুখোমুখি হতে চলেছে দুই দল। সূচি ঘোষণার পরেও ভারতের বিরুদ্ধে খেলবে কিনা সেই নিয়ে ছিল সংশয়। অবশেষে দুই দেশের নতুন নীতি জারি করল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক।
নীতি অনুযায়ী , বড় প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। কিন্তু দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হবে না। ক্রীড়া মন্ত্রকের নীতিতে বলা হয়েছে, "ভারত পাকিস্তান দুই দলের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন হবে না। পাকিস্তানে খেলতে যাবে না ভারত। পাকিস্তানের দলকেও ভারতে আসার অনুমতি দেওয়া হবে না।"
নীতিতে আরও বলা হয়েছে, "বড় প্রতিযোগিতার দায়িত্বে থাকে আইসিসি। তাই সেই দিকটাও আমাদের ভাবতে হবে। ক্রিকেটকে গুরুত্ব দিতে হবে। তাই সেই সেই প্রতিযোগিতায় ভারতীয় দল ও ক্রিকেটারেরা অংশ নিতে পারবে। ঠিক তেমনই, কোনও বড় প্রতিযোগিতা ভারতে আয়োজিত হলে সেখানেও পাকিস্তানের দল অংশ নিতে পারবে। এক্ষেত্রে ভারতীয় বোর্ডের হস্তক্ষেপ করার জায়গা নেই। তাই পাকিস্তান খেলবে।"
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের