নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - ভারত সফরের শেষটা দারুণভাবে হয়েছে লিওনেল মেসির। হায়দরাবাদ , মুম্বই , দিল্লি দেখিয়ে দিয়েছে কিভাবে রাজপুত্রকে বরণ করতে হয়। অথচ ফুটবলের মক্কায় অপমানিত হতে হয়েছে ফুটবল জাদুকরকে। রাজ্য সরকার সহ উদ্যোক্তাদের চরম অব্যবস্থার জেরে সময়ের আগেই বেরিয়ে যেতে হয়েছে মেসিকে। তবে হায়দরাবাদ , মুম্বই , দিল্লিতে রাজার মত বরণ করে নেওয়া হয়েছে প্রাক্তন বার্সেলোনা তারকাকে। এই ভারত সফরের স্মৃতিচারণ করে একটি ভিডিও পোস্ট করেছেন লিওনেল মেসি।যেখানে কলঙ্কিত কলকাতাকে একেবারেই এড়িয়ে গেছেন তিনি।
মেসির পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে , কলকাতার মূর্তি উন্মোচন ছাড়া বাকি কোনো ঘটনার উল্লেখ নেই। যদিও উল্লেখ করার মত আর আছেই বা কি? তবে হায়দরাবাদ , মুম্বই , দিল্লির প্রশংসা করেছেন লিও। হায়দরাবাদের মাঠে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে ফুটবল খেলার মুহূর্ত তুলে ধরেছেন তিনি। ছোটদের সঙ্গে ফুটবল খেলা, গ্যালারিতে বল পাঠানো, দর্শকদের দিকে হাত নাড়ার মুহূর্ত রয়েছে সেই ভিডিওতে।
মুম্বইয়ে সচিন তেন্ডুলকরের সঙ্গে কাটানো সময়েরও উল্লেখ করা হয়েছে মেসির ভিডিওতে। এছাড়া , দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কাটানো ছোট ছোট মুহূর্তও নিজের ভিডিওতে তুলে ধরেছেন লিও। মাঠের বাইরের অনুষ্ঠানগুলির ঘটনাও উল্লেখ করা হয়েছে। তবে ভিডিওর ক্যাপশনে কলকাতার উল্লেখ করেন মেসি। তিনি লিখেছেন , "নমস্কার ভারত। দিল্লি, মুম্বই, হায়দরাবাদ ও কলকাতায় গিয়েছি। যে আতিথেয়তা ও ভালবাসা পেয়েছি তার জন্য ধন্যবাদ। আশা করছি, ভারতে ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।"
শুধু তাই নয় , ভারত ও ভারতবাসীদের উদ্দেশ্যে ভালোবাসার বার্তা ছড়িয়ে দিয়েছেন মেসি। তিনি বলেছেন , "গত কয়েকদিন যা ভালোবাসা পেয়েছি তার জন্য ভারতকে ধন্যবাদ। সফর অল্প ছিল ঠিকই তবে যেভাবে ভালোবাসা পেয়েছি তাতে সব ক্লান্তি দূর হয়ে গেছে। একটা দুর্দান্ত অভিজ্ঞতা হল।সকলেই পাগলের মত ভালোবাসা দিয়েছে। অনেকটা ভালোবাসা নিয়ে দেশে ফিরেছি। আশা করছি একদিন ভারতে খেলব। আবার ভারতে আসব।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের