নিজস্ব প্রতিনিধি , গোয়া - আইএসএল জট কিছুটা হলেও কেটেছে। সবচেয়ে বড় বিষয় সংক্ষিপ্ত আকারে হলেও আইএসএল শুরু হতে চলেছে। ১৪ টি দলই খেলার জন্য স্বীকৃতি দিয়েছে। তবে লিগ শুরু করতে হলে ফুটবলারদের বেতন কমানোর দাবি উঠেছিল। সেই দাবিতে সবচেয়ে আগে এগিয়ে এল এফসি গোয়া। বেতন কমানোর দাবিতে রাজি হয়েছে ভারতীয় ফুটবল ক্লাব।
ক্লাবের তরফে বিবৃতিতে লেখা হয়েছে, "ভারতীয় ফুটবলের অনিশ্চয়তায় আমাদের ক্লাবও চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এই কঠিন পরিস্থিতি নিয়ে আমরা সৎভাবে আলোচনা করেছি। এরপর যা ঘটল, তা আমাদের গর্বিত করেছে। আমাদের প্রথম দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা এগিয়ে এসেছে। তারা কাঁধে কাঁধ মিলিয়ে ক্লাবের পাশে দাঁড়িয়েছেন। এই কঠিন সময়ে তারা বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।"
এফসি গোয়ার তরফে আরও জানানো হয়েছে , "এই সিদ্ধান্ত মোটেই সহজ নয়, বরং নিঃস্বার্থ। তাদের এই পদক্ষেপে আমরা অভিভূত ও কৃতজ্ঞ। ক্লাবের প্রতীকের জন্য এভাবে লড়াইয়ে শামিল হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমরা ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে লড়াই করব।"
উল্লেখ্য , লিগ শুরু হলে হয়তো সব ক্লাবকেই ত্যাগ স্বীকারের পথে হাঁটতে হবে। যদিও বাকি ক্লাবগুলি এখনও কিছুই জানায়নি। এবারের আইএসএল হবে ‘সুইস মডেলে’। প্রতিটি দল প্রত্যেক দলের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। সব মিলিয়ে ম্যাচ হবে মাত্র ৯১টি। ফুটবলারদের বেতন কমানোর দাবি জানিয়েছিল বেঙ্গালুরু , ইস্টবেঙ্গলের মত ক্লাব। গোয়া এগিয়ে এলেও তারা এখনও কিছুই নিশ্চিত করেনি।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের