নিজস্ব প্রতিনিধি , মুম্বই - রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস। এর প্রাক্কালে বিরাট সুখবর ভারতীয় ক্রিকেটে। পদ্মশ্রী পাচ্ছেন দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা , হরমনপ্রীত কৌর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রবিবার যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে মোট ৯ জন ক্রীড়াবিদকে এই পদ সম্মানে ভূষিত করা হয়েছে।
রোহিত শর্মার অধীনে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ , আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। আবার হরমনপ্রীত কৌরের নেতৃত্বে প্রথমবার বিশ্বকাপ জিতেছে ভারত। মুখ উজ্জ্বল হয়েছে মহিলা ক্রিকেটের। জনপ্রিয়তা বেড়েছে মহিলা ক্রিকেটের। এই অবদানের জন্যই দুই অধিনায়ককে সম্মানিত করা হচ্ছে। রাষ্ট্রপতি ভবনে পুরস্কার নেবেন তারা।
এছাড়া পদ্মভূষণ সম্মানে সম্মানিত হচ্ছেন টেনিস কিংবদন্তি বিজয় অমৃতরাজ। এর আগে ১৯৮৩ সালে পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন তিনি। এছাড়া অর্জুন পুরস্কারও পেয়েছিলেন তিনি। রোহিত ও হরমনপ্রীত ছাড়া আরও একজন ক্রিকেটার পাচ্ছেন ভারতের এই সম্মান। প্রবীণ কুমারকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করছে কেন্দ্রীয় সরকার।
মহিলা হকি দলের গোলকিপারও সবিতা পুনিয়াও পদ্মশ পাচ্ছেন।মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে প্রাক্তন কুস্তি কোচ ভ্লাদিমির মেস্তভিরিশভিলি-কেও। তিনি অলিম্পিকে ভারতের একাধিক ক্রীড়াবিদদের পদক জেতাতে সাহায্য করেছেন। তামিলনাড়ুর ঐতিহ্যবাহী সিলামবাম মার্শাল আর্টে অবদানের জন্য সম্মানিত হয়েছেন কে পাজানিভেল। বুন্দেলখণ্ডের মার্শাল আর্ট বুন্দেলি ওয়ারেতে পদ্মশ্রী পাচ্ছেন ভগবানদাস রায়কর-কেও।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের