নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ওজন বাড়িয়ে কুস্তিতে বা ভারোত্তোলনে নামার ঘটনা নতুন নয়। ঠিক তেমনইঅতিরিক্ত ওজনের জন্য সেপ্টেম্বরে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে নামতে পারেননি আমন শেহরাওয়াত। স্বাভাবিকভাবেই শৃঙ্খলাভঙ্গ সহ পেশাদারিত্বের অভাব দেখা গেছে তার মধ্যে। এই ঘটনায় এবার কড়া শাস্তি পেলেন ভারতীয় কুস্তিগীর।
শৃঙ্খলারক্ষা কমিটির তরফ থেকে বলা হয়েছে, "জাতীয় ও আন্তর্জাতিক স্তরে কোনও কুস্তি সংক্রান্ত প্রতিযোগিতায় আমন আগামী এক বছর নামতে পারবেন না। তাঁকে নির্বাসনের সিদ্ধান্তে শিলমোহর দেওয়া হল।" উল্লেখ্য , সেপ্টেম্বরে ক্রোয়েশিয়ার জাগ্রেবে বিশ্ব কুস্তি চাম্পিয়নশিপে পুরুষদের ফ্রিস্টাইল কুস্তিতে ৫৭ কেজি বিভাগে নামার কথা ছিল আমনের। কিন্তু সেখানে ১.৭ কেজি বাড়তি ওজনের জেরে অংশগ্রহণ করতে পারেননি।
এর আগে আমনকে শোকজ করে বলা হয়েছিল, "শৃঙ্খলারক্ষা কমিটি আপনার উত্তর খুঁটিয়ে দেখেছে। পাশাপাশি হেড কোচ ও অন্যান্য সাপোর্টিং স্টাফের থেকে মতামত শোনা হবে। দুপক্ষের মতামত বিবেচনা করে কমিটি মনে করছে, আপনার উত্তর সন্তোষজনক নয়। আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।" অবশেষে সেই শাস্তি পেয়েই গেলেন আমন।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের