নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ভারতীয়
অ্যাথলেটিক্সের ইতিহাসে নতুন নজির গড়লেন অনিমেষ কুজুর। আগামী সেপ্টেম্বরে জাপানের টোকিয়োয় অনুষ্ঠিত হতে চলেছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। দেশের প্রথম পুরুষ স্প্রিন্টার হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন করলেন অনিমেষ।
চেন্নাইয়ে আয়োজিত আন্তঃরাজ্য অ্যাথলেটিক্সে ২০.৬৩ সেকেন্ডে ২০০ মিটার দৌড় শেষ করে সোনা জয়ের পাশাপাশি এই যোগ্যতা অর্জন করেছেন অনিমেষ। বর্তমানে ভারতের দ্রুততম স্প্রিন্টার এই ২২ বছরের তরুণ অ্যাথলিট। কয়েক মাস আগে গ্রিসে আয়োজিত এক প্রতিযোগিতায় ১০.১৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন।
অনিমেষের কোচ মার্টিন্স ওয়েন্স ছাত্রের প্রদর্শনে ভীষণই খুশি। তিনি বলেছেন, "মরশুমের শুরুতে ১০০ মিটারে জাতীয় রেকর্ড সত্যিই অপ্রত্যাশিত ছিল। এবার ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও জায়গা করল। সবই কঠোর পরিশ্রমের পুরস্কার। ব্যক্তিগত রেকর্ড গড়েছে। ভারতের রিলে দলের সদস্য হয়েছে। এ বার টোকিয়ো যাবে।"
অনিমেষের কোচ আরও বলেছেন, "বিশ্ব পর্যায় পদক জিততে হলে আরও অনেক পরিশ্রম করতে হবে। তেমন প্রত্যাশা করব না। কারণ অনেক কিছু শেখার আছে। বিশ্বের সেরাদের সঙ্গে লড়াই করে অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকবে।"
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের