নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ২৪ শে আগষ্ট ২০২৫। ভারতীয় শুটিংয়ে সোনার দিন। রবিবার এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের ঐশ্বর্য প্রতাপ সিংহ তোমর ও আদ্রিয়ান কর্মকার। জোড়া রেকর্ড গড়েছেন বাঙালি অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের পুত্র আদ্রিয়ান। ব্যক্তিগত বিভাগের পাশাপাশি দলগত বিভাগেও সোনা জিতেছেন তিনি। অন্যদিকে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসে সোনা জিতেছেন ঐশ্বর্য।
আদ্রিয়ান সোনা জিতেছেন জুনিয়র থ্রি পজিশনসে। ফাইনালে ৪৬৩.৮ পয়েন্ট স্কোর করে সোনা জিতেছেন আদ্রিয়ান। জুনিয়র এশিয়ান রেকর্ডের মালিক হলেন আদ্রিয়ান। বাবার মুখ উজ্জ্বল করে চলেছেন ভারতীয় শ্যুটার। এর আগে দলগত জুনিয়র থ্রি পজিশনসে সোনা জিতেছেন আদ্রিয়ান, বেদান্ত ও রোহিত কান্যন।
প্রথমে দিনের শুরুতে দলগত ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসে সোনা জেতেন ঐশ্বর্যচাইন ও অখিল। ব্যক্তিগত ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসে এটা ঐশ্বর্যের দ্বিতীয় সোনা। এর আগে ২০২৩ সালেও সোনা জিতেছিলেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা চিনের ওয়েনইউ ঝাও স্কোর করেন ৪৬২ পয়েন্ট। দু’জনের মধ্যে টান টান লড়াই চললেও শেষ পর্যন্ত নিজের মনঃসংযোগ ধরে রেখে ৫ পয়েন্ট বেশি স্কোর করেন তিনি। রুপো নিয়ে সন্তুষ্ট থাকেন ঝাউ।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের