নিজস্ব প্রতিনিধি , লন্ডন - ইংল্যান্ড ক্রিকেটে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। টেস্ট দলের প্রধান কোচের পদ ছেড়েছেন ব্রেন্ডন ম্যাকালাম। এরপরই নতুন কোচ খোঁজার কাজ শুরু করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় উঠে এসেছে একাধিক পরিচিত নাম। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ভারতের প্রাক্তন অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড়কে নিয়ে। ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্বে তাঁকে দেখা যেতে পারে বলেই জল্পনা শুরু হয়েছে ক্রিকেটমহলে।
ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ম্যাকালামের উত্তরসূরি হিসেবে দ্রাবিড়কে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে ইসিবি। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। কোচ হিসেবে তাঁর রেকর্ডও যথেষ্ট উজ্জ্বল। তাঁর কোচিংয়েই ভারত ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছিল। তবে দ্রাবিড় এই প্রস্তাব গ্রহণ করবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তে পূর্ণসময়ের দায়িত্ব নিতে খুব একটা আগ্রহী নন তিনি। কিন্তু ইংল্যান্ডের টেস্ট দলের কোচের পদে সারা বছর কাজ করতে হয় না।
ফলে ব্যক্তিগত জীবনেও বেশি সময় দেওয়া সম্ভব। পরিবারের সঙ্গেও সময় কাটানোর সুযোগ থাকবে। সেই কারণেই ইংল্যান্ডের প্রস্তাব তাঁর পছন্দ হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে দ্রাবিড়ের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। দ্রাবিড় ছাড়াও আরও কয়েকটি নাম নিয়ে আলোচনা চলছে। সেই তালিকায় রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। টেস্ট ইতিহাসে ইংল্যান্ডের অন্যতম সফল কোচ তিনি। তাঁর কোচিংয়ে তিনটি অ্যাশেজ সিরিজ জিতেছিল ইংল্যান্ড।
সেই সময় টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর দলও হয়েছিল তারা। সাম্প্রতিক সময়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও সাফল্য পেয়েছেন ফ্লাওয়ার। IPL-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ হিসেবে টানা দু’বার ট্রফি জিতিয়েছেন তিনি। এছাড়া কুমার সঙ্গকারা, অ্যান্ড্রু ফ্লিনটফ, মাইক হেসন ও জাস্টিন ল্যাঙ্গারের নামও বিবেচনা করছে ইসিবি। তবে বিভিন্ন প্রতিবেদনের দাবি, পছন্দের তালিকায় এখনও এগিয়ে রয়েছেন রাহুল দ্রাবিড়। এখন দেখার, ইংল্যান্ডের প্রস্তাব এলে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেন কি না ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের