নিজস্ব প্রতিনিধি , মুম্বই - মাঠে নামার পর তাকেই যেন রেকর্ড তাড়া করে। তিনি মাঠে নামলে , ব্যাট ধরলেই নজির। একের পর এক ম্যাচে নতুন ইতিহাস লিখছেন বৈভব সূর্যবংশী। ফের ভারতের জার্সিতে নজির গড়লেন ১৪ বছরের ব্যাটার। এবার অধিনায়ক হিসেবে নতুন মাইলস্টোন তৈরি করলেন বৈভব।
প্রথম যুব এক দিনের ম্যাচে বৈভব টস করার সঙ্গে সঙ্গে তৈরি হল নতুন বিশ্বরেকর্ড। ১৪ বছর ২৮২ দিনে ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দিলেন বৈভব। বিশ্বের আর কোনও ক্রিকেটার এত কম বয়সে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাননি। এর আগে ২০০৬ সালে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলকে শাহজাদ নেতৃত্ব দিয়েছিলেন ১৫ বছর ১৪১ দিন বয়সে। ১৯ বছর পর তার রেকর্ড ভেঙে দিলেন ভারতের বৈভব।
ভারতীয় রেকর্ডও গড়েছেন বৈভব। এর আগে সবচেয়ে কম বয়সে ভারতকে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব ছিল অভিষেক শর্মার দখলে। তিনি ১৬ বছর ১০৫ দিন বয়সে যুব এক দিনের ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। ২০১৬ সালের সেই ম্যাচও ছিল দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে। এবার তাকেও ছাপিয়ে গেলেন বৈভব।
অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল অনূর্ধ্ব-১৯ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলছে। বৈভব যদিও অধিনায়ক হিসেবে ভারতের প্রথম পছন্দ ছিলেন না। অনূর্ধ্ব-১৯ দলের নিয়মিত অধিনায়ক আয়ুষ মাত্রে এবং সহ-অধিনায়ক বিহান মালহোত্রা চোটের জন্য খেলতে পারছেন না। সেই জায়গায় অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে বৈভবকে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের