নিজস্ব প্রতিনিধি , লাহোর - পাকিস্তানের হয়ে দু'বার ভারতের স্বপ্নভঙ্গ করেছেন। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে পাকিস্তানকে নেতৃত্ব দিলেন। শেষবার খেলেছেন ২০২৩ সালে। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন সরফরাজ আহমেদ। সম্প্রতি জাতীয় দলের নির্বাচক হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।
অবসর বার্তায় সরফরাজ বলেছেন , "পাকিস্তানের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবথেকে গর্বের অধ্যায়। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে বিশ্বকাপ জয় থেকে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা পাক জার্সিতে প্রতিটা মুহূর্ত স্পেশাল। পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া আমার কাছে স্বপ্নপূরণ। আমি সব সময় সাহসী ক্রিকেট খেলতে চেয়েছি। বাবর আজম, ফখর জামান, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদির ম্যাচউইনার আমার নেতৃত্বে তৈরি হয়েছে, এটাই আমার কাছে গর্বের।"
উল্লেখ্য , পাকিস্তানের হয়ে ৫৪টি টেস্ট, ১১৭টি ওয়ানডে ও ৬১টি টি-টোয়েন্টি খেলেছেন সরফরাজ। তিন ফরম্যাট মিলিয়ে ৬১৬৪ রান রয়েছে তার। শতরান করেছেন ৬টি। অর্ধ শতরান করেছেন ৩৫টি। পাশাপাশি ৩১৫টি ক্যাচ ধরেছেন ও ৫৬টি স্টাম্প করেছেন। তাঁর কেরিয়ারের সব থেকে বড় সাফল্য ২০১৭ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়।আর অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২০০৬ সালে ভারতের বিরিডেন বিশ্বকাপ জিতেছিলেন।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের