নিজস্ব প্রতিনিধি , গুজরাত - ভারতের বিরুদ্ধে বরাবর ভাল খেলেন দক্ষিণ আফ্রিকার তারকা ফিনিশার ডেভিড মিলার। ২০২৪ সালের ফাইনালেও প্রায় দলকে জিতিয়ে দিয়েছিলেন।তবে শেষরক্ষা হয়নি। সুপার ৮ পর্বে সেই বদলা পূরণ হয়েছে। রবিবার আহমেদাবাদেও অসাধারণ ব্যাটিং করেছেন তিনি। যে পিচে ভারত হোঁচট খেয়েছে সেখানে বিধ্বংসী ব্যাটিং করেছেন। ম্যাচ জিতেছেন ৭৬ রানে। এই জয়ের পরই এককথায় ভারতকে কটাক্ষ করলেন মিলার।
বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলোতে একপেশে ভাবে জয় পেয়েছিল ভারত। তবে চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ভিন্নরূপ দেখা গেছে। ভুল ভীষণই কম করছেন তারা। তাই বিশ্বকাপের ফেভারিটের তালিকায় দক্ষিণ আফ্রিকা অন্যতম। সেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের ব্যাটিং ভরাডুবি অব্যাহত। আসল জায়গায় ঠিকই মুখ থুবড়ে পড়লেন সূর্যকুমাররা।
ভারতের বিরুদ্ধে আহমেদাবাদে ৬৩ রানের মারকুটে ইনিংস খেলেছেন ডেভিড মিলার। ম্যাচ শেষে ভারতকে কটাক্ষ করে মিলারের বক্তব্য , "ভারতকে অবশ্য়ই হারানো যায়। ওরা দুর্দান্ত দল, কিন্তু আমি মনে করি এরকম টুর্নামেন্টে একেবারে প্রাথমিক বিষয়গুলিতেই বেশি মন দেওয়া উচিত। প্রত্যেক ক্রিকেটার নিজের দায়িত্ব পালন করলেই কাজ সারা হয়ে যাবে।"
এখন আর চোকার্স বলে দক্ষিণ আফ্রিকাকে ছোটো করা যায় না।সাম্প্রতিককালে ছবিটা একেবারেই ভিন্ন। অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে তারা। ২০২৪ সালেও বিশ্বকাপের রানার্স আপ প্রোটিয়া শিবির। দল নিয়ে মিলারের বক্তব্য , "আমরা এখন আগের তুলনায় যথেষ্ট পরিণত। প্রত্যেক ক্রিকেটারই দক্ষিণ আফ্রিকার জার্সিতে অনেকদিন খেলছে। চাপের মুখেও আমরা নিজেদের দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারছি। এটাই সবথেকে বড় বিষয়।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের