নিজস্ব প্রতিনিধি , দুবাই - এশিয়া কাপে জয়ের পর ভারতকে ট্রফি তুলে দেননি এশিয়ান ক্রিকেট কাউন্সিল তথা পাক বোর্ডের কর্তা মহসিন নকভি। এখনও অবধি ভারতের হাতে ট্রফি দেওয়ার কোনো উদ্যোগ নেননি তিনি। আগামী নভেম্বরে এসিসির বৈঠকে অপসারিত হতে পারেন নকভি। পাকিস্তান কর্তার এই অনড় মনোভাবের জেরে ভীষণই ক্ষুব্ধ বিসিসিআই।
এসিসি কর্তাদের নকভি নির্দেশ দিয়েছেন, তার অনুমতি ছাড়া ট্রফি হস্তান্তর করা যাবে না। পিসিবি চেয়ারম্যানের ঘনিষ্ঠ এক এসিসি কর্তা বলেছেন, "ট্রফিটি দুবাইয়ে এসিসির দফতরে রাখা আছে। নকভির নির্দেশ, তাঁর অনুমতি ছাড়া ট্রফি সেখান থেকে সরানো যাবে না। কাউকে হস্তান্তরও করা একদমই যাবে না। ট্রফি যেন ওখান থেকে না সরে।তাঁর অনুপস্থিতিতেও কিছু করা যাবে না। নকভির নির্দেশ, ভারতীয় দল বা বোর্ডের কোনও প্রতিনিধিকে এসিসি দফতরে গিয়ে ট্রফি নিতে হবে।"
ফাইনালের দিন ট্রফি নিয়ে চলে যান নকভি। এই ঘটনাকে কেন্দ্র করেই চড়া সুর তুলতে পারেন বিসিসিআই কর্তারা। ভারতীয় বোর্ডের এক কর্তা বলেছেন, "নকভির পরিণতি কী হয়, সেটা এখন দেখার বিষয়। বিসিসিআই একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে যে, নিজের কাছে ট্রফি রেখে দেওয়ার কোনও অধিকার নেই নকভির। ট্রফি ভারতকে হস্তান্তর না করাটাও গ্রহণযোগ্য নয়। তা ছাড়া সরকারি ভাবে এশিয়া কাপের আয়োজক ছিল ভারতই।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের