নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - পথসভায় ভাষণ দিতে গিয়েই মেজাজ হারালেন বিজেপির বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। চাঁদপাড়ায় আয়োজিত এক রাজনৈতিক সভায় তার বেফাঁস মন্তব্য ও গালিগালাজ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। মুহূর্তের মধ্যেই সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজ মাধ্যমে। আর এই নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।
চাঁদপাড়ায় এক সভা থেকে বিজেপি বিধায়ক স্বপন মজুমদার হুঙ্কার দিয়ে বলেন, ' আগামী দিনে বিজেপি ক্ষমতায় আসছে। উত্তর ২৪ পরগনার দুষ্কৃতীদের তালিকা আমার কাছে রয়েছে। আর সেইসব গুলো সাফাই আমি দায়িত্ব সহকারে করবো।' সভামঞ্চ থেকে তিনি কড়া ভাষায় শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানান। ঠিক সেই সময় ভিড়ের মধ্যে থেকে এক যুবক মন্তব্য করে, 'আমরা ভয় পাই না।' এই মন্তব্যেই কার্যত মেজাজ হারান বিজেপি বিধায়ক। ভাষণের মাঝেই যুবককে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। শুধু তাই নয়, ওই যুবককে তৃণমূলের দালাল বলেও আক্রমণ করেন তিনি।
এই ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। শাসক দলের অভিযোগ, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন ভাষা ও আচরণ অত্যন্ত নিন্দনীয়। বিজেপিতে কখনোই কোনো সভ্য মানুষ থাকতে পারে না। আর সেটাই আরও একবার প্রমাণিত হল।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের