নিজস্ব প্রতিনিধি , লখনউ - ঘন কুয়াশার জেরে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ বাতিল হয়ে যায়। সমর্থকরা প্রশ্ন তুলেছিলেন , সেই ম্যাচের টিকিটের টাকা ফেরত পাওয়া যাবে কিনা। অবশেষে ফাইনাল ম্যাচের দিন সেই প্রশ্নের উত্তর দিল উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা। শর্তসাপেক্ষে টিকিটের টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
একাধিকবার মাঠ পরির্দশনের পর রাত সাড়ে ৯টার সময় ম্যাচ বাতিলের ঘোষণা করেন আম্পায়াররা। ভারতীয় ক্রিকেট বোর্ড আগেই জানিয়েছিল টিকিটের টাকা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব তাদের নয়। নিয়ম অনুযায়ী , ম্যাচে একটিও বল খেলা না হলে সেই টাকা ফিরিয়ে দেওয়া হবে সমর্থকদের। সেই নিয়ম মেনেই টাকা ফিরিয়ে দেবে উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা।
উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব প্রেম মনোহর গুপ্ত জানিয়েছেন ,"অনলাইনে যে পদ্ধতিতে টিকিট কেটেছিলেন, সেই পদ্ধতিতেই টাকা ফেরত দেওয়া হবে। টাকা ফেরত সংক্রান্ত নির্দেশিকা তাদের নথিভুক্ত করা মেল আইডি-তে পাঠিয়ে দেওয়া হবে। যারা কাউন্টার থেকে টিকিট কিনেছিলেন, তারা স্টেডিয়ামের দু’নম্বর গেটের কাউন্টার থেকে টাকা ফেরত পাবেন। ২০-২২ শে ডিসেম্বর , তিনদিন সকাল ১১-৬টা পর্যন্ত কাউন্টার খোলা থাকবে। ক্রেতাকে ব্যক্তিগত ভাবে টিকিটের অংশ ও পরিচয়ের প্রমাণ নিয়ে আসতে হবে। এরপর সব খতিয়ে দেখেই টাকা ফিরিয়ে দেওয়া হবে।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের