699ef55f0000f_Gallery_1772025003071
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ বিকাল ০৭:৪৯ IST

থানায় ডেকে যুবককে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে , কেশপুরে রাজ্য সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করাকে কেন্দ্র করে পুলিশের মারধরের অভিযোগে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কেশপুরে। অবিলম্বে সংশ্লিষ্ট আধিকারিকের শাস্তির দাবি উঠেছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে , দোগাছিয়া গ্রামের বাসিন্দা আজিজুল ইসলাম পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। কর্মসূত্রে থানার পুলিশ কর্মীদের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে। সেই সূত্রেই কেশপুর থানার পুলিশ ও স্থানীয় অ্যাম্বুলেন্স চালকদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়। সাম্প্রতিক কালে এলাকায় সন্ধ্যা নামলেই চোর ধরা পড়ছে - এমন গুজব ছড়াচ্ছিল।

মঙ্গলবার বাড়ির পাশের ক্লাবের এক যুবকের কাছে তেমনই একটি ঘটনার ভিডিও দেখেন তিনি। এরপর ভিডিওটি সংগ্রহ করে গ্রুপে পোস্ট করে থানার বড়বাবুকে তথ্যের সত্যতা যাচাইয়ের অনুরোধ জানান। অভিযোগ, কিছুক্ষণ পর বড়বাবু তাঁকে ভিডিওটির উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন এবং তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে আজিজুল ইসলামের ওপর বেধড়ক মারধর করা হয় বলে দাবি পরিবারের।

পরবর্তীতে তাঁকে ছেড়ে দেওয়া হলে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন তিনি। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা বুধবার সকালে কেশপুর-মেদিনীপুর রাজ্য সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়, ব্যাহত হয় পরিবহন ব্যবস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

এ প্রসঙ্গে আহতের স্ত্রী বলেন, 'ওনার পরিচিতি রয়েছে বলেই সত্যতা যাচাইয়ের জন্য অনুরোধ করেছিলেন। তার জন্য কি এভাবে কাউকে মারা যায়? অবিলম্বে ওই বড়বাবুকে এখানে এসে জবাবদিহি করতে হবে। উনি ঘটনাস্থলে না এলে অবরোধ তুলব না। এই অন্যায়ের বিচার চাই'।

আরও পড়ুন

সাগরদিঘিতে ঝোপ থেকে বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার , খুনের অভিযোগে চাঞ্চল্য
আগস্ট ০৪, ২০২৬

মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ

অতিরিক্ত দাম রুখতে বাজারে বিধায়ক, সবজি বিক্রেতাদের সতর্কবার্তা
আগস্ট ০৪, ২০২৬

অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক

বিভিন্ন দাবিতে কোচবিহারে আশা কর্মীদের বিক্ষোভ, রাজপথে প্রতিবাদ মিছিল
আগস্ট ০৪, ২০২৬

আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়

মিরিক-শিলিগুড়ি সড়কে ধস, গাছ ভেঙে পড়ায় ব্যাহত যান চলাচল
আগস্ট ০৪, ২০২৬

সুকটাবাড়িতে জমি বিবাদে রক্তাক্ত সংঘর্ষ , আহত ৩
আগস্ট ০৪, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়

পরীক্ষা চলাকালীন সপ্তম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু, চাঞ্চল্য দিনহাটায়
আগস্ট ০৪, ২০২৬

পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়

সিতাই সীমান্তে উদ্ধার ৫০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ , গ্রেফতার ১
আগস্ট ০৪, ২০২৬

৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার

বাম আমলের তৈরি রাস্তাতেই ভরসা ! বেহাল পথে নিত্য দুর্ভোগে ক্ষোভে ফুঁসছে গুড়া দিঘির পাহাড়বাসী
আগস্ট ০৪, ২০২৬

বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের