নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিশ্ব ক্রিকেটের নন্দন কানন এবার সাজছে নতুন রূপে। ভারতীয় ক্রিকেটের অন্যতম আইকনিক ভেন্যু ইডেন গার্ডেন্সকে লন্ডনের লর্ডসের আদলে গড়ে তোলার পরিকল্পনা চূড়ান্ত করল সিএবি। সেনাবাহিনীর সঙ্গে লিজ সংক্রান্ত জটিলতা মিটে যাওয়ায় আগামী জুলাই বা অগস্ট মাস থেকেই শুরু হতে চলেছে এই বিশাল সংস্কারের কর্মযজ্ঞ। ড্রেসিংরুম থেকে কর্পোরেট বক্স-সবকিছুতেই থাকবে আভিজাত্য আর আধুনিকতার ছোঁয়া।

সূত্রের খবর, দেশের এক নামী সংস্থাকে এই স্টেডিয়াম সংস্কারের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। মাঠের গ্যালারি আরও সম্প্রসারিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে ক্রিকেট সংস্থা। বর্তমানের ৬৮ হাজারি গ্যালারিতে আসন সংখ্যা বাড়িয়ে প্রায় ৮০ হাজারের কাছাকাছি নিয়ে যাওয়ার ব্লু প্রিন্ট তৈরি হয়েছে। সিএবি কর্তাদের আশা, এতে আরও অনেক বেশি মানুষ গ্যালারিতে বসে প্রিয় তারকার খেলা উপভোগের সুযোগ পাবেন।

তিলোত্তমার এই স্টেডিয়ামের প্রধান আকর্ষণ হতে চলেছে একটি বিশ্বমানের মিউজিয়াম। বিদেশের বিখ্যাত মাঠগুলোর মতো এখানেও থাকবে ‘স্টেডিয়াম-টুর’ করার বিশেষ ব্যবস্থা। পর্যটন ও ঐতিহ্যের মেলবন্ধনে এক অনন্য লাউঞ্জ তৈরির কথা ভাবা হচ্ছে, যা শহরের অন্যতম দ্রষ্টব্য স্থান হিসেবে গড়ে উঠবে। গোটা নকশা-সহ খুঁটিনাটি খোদ সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে তদারকি করছেন বলে জানা যাচ্ছে।

সিএবি-র এক আধিকারিক জানান, 'ঐতিহ্য এবং আধুনিকতা- দুটোর ভারসাম্য বজায় রেখেই আমরা এগিয়ে চলেছি। সৌরভের নেতৃত্বে প্রতিটি বিষয় নিখুঁতভাবে পরীক্ষা করা হচ্ছে। বিশ্ব মানচিত্রে ইডেন যাতে শ্রেষ্ঠ ভেন্যু হিসেবে থেকে যায়, সেই চেষ্টাই আমরা করছি। সবকিছু ঠিকঠাক থাকলে দ্রুতই আমরা সবটা প্রকাশ্যে জানাব'।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের