নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলার মানুষের ভোটাধিকার রক্ষার দাবিতে শুক্রবার ধর্মতলায় ধর্না-অবস্থানে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার মেট্রো চ্যানেলের সামনে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। SIR প্রক্রিয়ার জেরে বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার অভিযোগেই মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি।
ধর্মতলার মেট্রো চ্যানেলে অনুষ্ঠিত এই ধর্না কর্মসূচিতে অংশ নিতে চলেছেন যাদের নাম সম্প্রতি ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, যাদের নির্বাচন কমিশনের তালিকায় ‘মৃত’ হিসেবে দেখানো হয়েছে অথচ বাস্তবে তারা জীবিত এমন কিছু মানুষও ধর্না মঞ্চে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। তৃণমূলের দাবি, SIR প্রক্রিয়ায় মাধ্যমে প্রায় ৬০ লক্ষ মানুষের ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে বৈধ ভোটার হলেও তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে বাংলার মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও তিনি একাধিকবার ভোটার তালিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দাবি করেছেন, কোনওভাবেই যেন সাধারণ মানুষের ভোটাধিকার খর্ব না হয়। এবার সরাসরি মাঠে নেমে ধর্নায় অংশ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী। আর এই ধর্না মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী আগামী দিনের কর্মসূচি ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে।
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের