নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভোটের উত্তপ্ত আবহে ফের রক্তাক্ত বঙ্গ। হাড়োয়ায় তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নৃশংস খুনের এই ঘটনায় নতুন করে প্রশ্নের মুখে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি। নির্বাচনের আগে এই ঘটনা স্বাভাবিকভাবে উদ্বেগ বাড়ছে।
মৃত ব্যক্তির নাম মশিউর কাজি বয়স ৩৮ বছর। এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবেই পরিচিত ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে হাড়োয়া থানার ঝুজুরগাছা গ্রামে রাস্তার ধারে তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীদের দাবি, মৃত মশিউরের দেহে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে এমনকি তার কব্জি থেকে হাত কাটা ও পা ভাঙা অবস্থায় পাওয়া যায় বলেও অভিযোগ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে তাকে। পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে একটি ফোন পাওয়ার পর বাড়ি থেকে বেরিয়েছিলেন মশিউর। তারপর থেকেই তার কোনও খোঁজ পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ, খুনের পর দেহ বিকৃত করে অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে, যাতে পরিচয় গোপন রাখা যায়। পাশাপাশি, এই ঘটনায় রাজনৈতিক যোগ থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা। দোষীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবি পরিবারের।
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের