নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভোটের আগে ফের রক্তাক্ত বাংলার রাজনীতি। গোসাবায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচনের মুখে এই হামলাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক ও রাজনৈতিক উত্তেজনা। ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলছে শাসক শিবির।
রবিবার রাতে শম্ভুনগর এলাকায় কাজ সেরে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী দিব্যেন্দু গায়েন। সেই সময়ই আচমকাই কয়েকজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। ঘটনার পর থেকে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।
তৃণমূলের অভিযোগ, ভয় দেখিয়ে ভোট প্রভাবিত করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে এবং এর পিছনে বিজেপির হাত রয়েছে। অন্যদিকে, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হামলার নেপথ্যে রাজনৈতিক কারণ আছে নাকি অন্য কিছু সে বিষয়ে খতিয়ে দেখছে তদন্তকারীরা।
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের